‘এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের নাম তুলবে কংগ্রেস,’ আশ্বাস রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরের ফলে রাজ্যে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে। সেই ভোটাররা এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন করছেন। নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। সেই ভোটাররা এ বার ভোট দিতে পারবেন কি না সে ব্যাপারে গতকাল, সোমবার সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। যার ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত জানান, ‘ট্রাইব্য়ুনালে আবেদনকারীদের ভোটদানে অধিকার দেওয়া অসম্ভব। যদি আমরা অনুমতি দিই, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটাধিকার দানের প্রক্রিয়া ও নিষ্পত্তির বিষয়টি স্থগিত করতে হবে।’ যার ফলে গভীর চিন্তায় পড়েছেন রাজ্যের ভোটাররা। এবারের ভোটে তাঁরা কী ভোট দিতে পারবেন না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন। যদিও মালদহের চাঁচল থেকে সেই সমস্ত ভোটারদের আশ্বাস দিলেন রাহুল গান্ধি। আজ, মঙ্গলবার মালদহে কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের জনসভা থেকে রাহুল বলেন, ‘যে বৈধ ভোটারদের নাম কাটা গিয়েছে। কংগ্রেস ক্ষমতাতে এলে তাদের নাম ভোটার লিস্টে তোলা হবে। ভোটচুরি রুখে দেবে কংগ্রেস। তৃণমূল এই কাজ করতে পারবে না। কংগ্রেসই, বিজেপিকে রুখে দেবে। সেই ক্ষমতা রাখে কংগ্রেস। সেটা মোদিজি জানেন।’

আরও পডুন: ‘সাংবিধানিক পদে বসে মিথ্যে কথা বলেন কী করে?’, তমলুক থেকে মোদিকে তোপ মমতার

একই সঙ্গে এদিন পাঁচ প্রতিশ্রুতি দেন রাহুল। তিনি বলেন, ‘কংগ্রেস বাংলায় ক্ষমতাতে এলে, প্রতি পরিবারে ১০ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা পাবেন, ক্যান্সার-ডায়ালিসিসের চিকিৎসা জেলা হাসপাতালে বিনামূল্যে। প্রতি পরিবারে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে, কৃষকদের আর্থিক সাহায্য, সমস্ত শূন্যপদ পূরণ করা হবে।’ এছাড়াও তিনি বলেন, ‘বাংলায় তরুণ প্রজন্মের জন্য এআই ডেটা সেন্টার তৈরি করা হবে। যাতে সকলে উচ্চশিক্ষায় ভালো ফল করতে পারেন।’

এছাড়াও মালদহের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে সারদা, নারদা, রোজভ্য়ালি সব বিষয়েই ঘাসফুল শিবিরের বিরুদ্ধে মুখ খুলেছেন রাহুল গান্ধি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা