‘বাবরি মসজিদ বানাতে দেব না’, মানিকচক থেকে মুসলিমদের সরাসরি চ্যালেঞ্জ অমিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক : বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না। মালদার মানিকচক থেকে এইভাবে হুঙ্কার ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। হুমায়ুন কবীরকে (Humayun Kabir) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কান খুলে শুনে নাও, এই বাংলায় কোনও বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া হবে না। এটা ভারতের জমি। এখানে কেউ বাবরি মসজিদ বানাতে পারবে না। মসজিদ বানাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে।’

মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। সেই মসজিদ কোনওভাবেই তৈরি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে যতই চেষ্টা করুন, মসজিদ বানাতে পারবে না। এদিন তাঁর কথায় উঠে এসেছে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ। এই ধারা রক্ষা করে আসা হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি। তা বিলোপ করা হয়েছে। মানিকচকের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তাঁর কথায় উঠে এসেছে উড়ি, পুলওয়ামা, পহেলগাঁও-র প্রসঙ্গ। এই সব হামলার জবাব দিয়েছেন মোদি। আসন্ন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা দিয়ে বিজেপিকে জেতানোর আবেদন করেছেন তিনি।

মানিকচকের মাটিতে দাঁড়িয়ে মালদার আমের প্রশংসা করেছেন অমিত শাহ। বলেছেন, মালদার আম বাইরে গেলেই দ্রুত বিক্রি হয়ে যায়। এর স্বাদের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য এইমস বানাবার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে ক্যান্সার হাসাপাতাল তৈরি করার কথাও বলেছেন। বাংলাতে ইউসিসি চালু করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের