অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Share:

নিজস্ব প্রতিনিধি : কমিশন অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করেছিল। এবার সেই সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কেন অধ্যাপকদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে সদুত্তর দিতে পারেনি কমিশন। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি খারিজ করে আদালত জানিয়েছে, অধ্যাপকদের বেতন এবং পদমর্যাদার কথা মাথায় রেখে কোনও দায়িত্ব দিতে চাইলে দেওয়া যেতে পারে।

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসারের কাজের জন্য বুথে বুথে নিয়োগ করার কথা বলা হয়েছে রাজ্যের সহকারী অধ্যাপক পদমর্যাদার আধিকারিকদের। তাঁদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেছিল কমিশন। অধ্যাপকদের কেন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই প্রশ্ন নিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অধ্যাপকদের একাংশ। কমিশনের কাছে বিষয়টি আগেই জানতে চেয়েছিল আদালত। শুক্রবার হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। অধ্যাপকদের নিয়োগ করার বিষয়ে সঠিক কারণ জানাতে পারেনি কমিশন। বিচারপতি কৃষ্ণা রাও জানান, সদুত্তর দিতে না পারার কারণে কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করা হচ্ছে। তবে অধ্যাপকদের বেতন এবং পদমর্যাদার কথা মাথায় রেখে কমিশন যদি তাঁদের অন্য কোনও দায়িত্ব দিতে চায়, তাঁরা তা পালন করবেন। যে অধ্যাপকরা প্রশিক্ষণ নিতে শুরু করেছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়েছে আদালত। 

আগামী ২৩ ও ২৯  এপ্রিল পশ্চিমবঙ্গে ২৯৪ টি বিধানসভা আসনের ২ দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে ৪ মে। ভোট চলাকালীন বুথে বুথে প্রিজাইডিং অফিসার হিসেবে শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়োগ করে থাকে কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ৯০ হাজারের বেশি বুথ রয়েছে। সেখানে প্রিসাইডিং অফিসার হিসেবে আধিকারিকের প্রয়োজন। কত বিধানসভায় কাজ করার পরেও কেন এবার তাঁরা কাজ করতে চাইছেন না সেটাই প্রশ্ন। এই ক্ষেত্রেই আদালত জানিয়েছে, কমিশনের কাছ থেকে সদুত্তর না পাওয়ার পরেই সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে