চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ভোটে অশান্তি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি চললে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হবে। শনিবার কড়া হুঁশিয়ারি সিইও মনোজ আগরওয়ালের। গাফিলতি হলে পুলিশের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের সঙ্গে ওসিদের  বৈঠকে এই কথা বলা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন কোনও অশান্তি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের বিরুদ্ধেও। গত বিধানসভা নির্বাচনের সময় অশান্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা এখনো নেওয়া হয়নি কেন? প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি এই ভোটে কোনও অশান্তি যাতে না হয়, তারজন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। 

আগামী বৃহস্পতিবার রাজ্যে হতে চলেছে প্রথম দফার নির্বাচন। তার আগে সব থানার ওসি ও আইসিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল নির্বাচন কমিশন। যে সকল এলাকায় ভোট রয়েছে, সেই সকল থানার ওসিদের এই বৈঠকে ডাকা হয়েছে। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সময় থেকেই কমিশন জানিয়ে আসছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর তাঁরা। সেই কারণেই প্রথম দফার নির্বাচনের আগে যে সকল এলাকাতে ভোট হবে সেই থানার ওসিদের বিশেষ নির্দেশ দিতে চাইছে কমিশন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কী কী নির্দেশ পালন করতে হবে তা এই বৈঠকে জানানো হয়েছে। ভোটের সময় যাতে কোনও রকম অশান্ত পরিস্থিতি না হয় সেই দিকে খেয়াল রাখতে বলা হয়েছে পুলিশকে।

ভোটের দিন গুলি, বোমা অস্ত্র উদ্ধার হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের বিরুদ্ধেও। ফলে এলাকাতে শান্তি বজায় রাখতে কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকেও। আরও বেশি সতর্ক হতে হবে। নাহলেই সাসপেন্ড হতে হবে। 

Published by:

Share Link:

More Releted News:

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ