চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি। প্রথম দফার ভোটের আগে রাজ্যজুড়ে তৃণমূল নেতা থেকে কর্মীদের গ্রেফতারের কিংবা আটকের সক্রিয়তা দেখা গেল পুলিশের মধ্যে। শহর থেকে জেলা দিকে দিকে তৃণমূলের কর্মী-নেতাদের গ্রেফতারের অভিযোগ উঠেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল নন্দীগ্রামের দাপুটে নেতা ‘জাহাজ বাড়ির মালিক’ সেখ সুফিয়ানের জামাইকে আটকের ঘটনা। আজ, সোমবার রাতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের মুখ ও তৃণমূল নেতা হাবিবুর রহমান। তিনি নন্দীগ্রাম ১ নং ব্লকের অন্তর্গত ২ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান।

এদিন তাঁকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিলির অভিযোগ রয়েছে। হাবিবুরকে আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই খবরেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামে। খবর পেয়ে থানায় গিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। যদিও পুলিশ গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। এমন কিছু ঘটতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তেমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ও শশী পাঁজা। এদিন সাংবাদিক বৈঠক করে সেই আশঙ্কার কথা জানান তাঁরা। দুই তৃণমূল নেতা বলেন, ‘আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।’

আরও পডুন: তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

নির্বাচন কমিশের নির্দেশে গোটা রাজ্যেই প্রায় ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেফতারির ছক কষা হচ্ছে। এই মর্মে ব্যবস্থা নিতে আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।

Published by:

Share Link:

More Releted News:

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ