চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের ফাইনালের পরপরই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধান কোচ গৌতাম গম্ভীর এবং টেস্ট অধিনায়ক শুভমান গিল। কারণ, আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে, আর তার মাত্র ছয় দিন পরই শুরু হওয়ার কথা ভারত-আফগানিস্তান টেস্ট। এত কম ব্যবধান নিয়ে সূচি তৈরি হওয়ায় ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে বলে মনে করছেন দলের কোচ ও অধিনায়ক।

আরও পড়ুনঃ বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর এই সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে আলোচনাও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচক কমিটি বিকল্প পরিকল্পনা হিসেবে কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার কথা ভাবছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্সের কারণে নজরে রয়েছেন গুরনূর ব্রার মানব সুথার , আকিব নবী এবং দেবদত্ত পাডিক্কাল।

অন্যদিকে, আইপিএল শেষে দীর্ঘ ব্যস্ত সূচির কথা মাথায় রেখে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই তালিকায় থাকতে পারেন জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। সূত্রের খবর, আফগানিস্তানের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও পয়েন্ট নেই। তাই ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার দিকেই ঝুঁকতে পারে নির্বাচকরা। এছাড়া সামনে রয়েছে ইংল্যান্ড সফর এবং একাধিক ওয়ানডে সিরিজ। ফলে টি-২০ থেকে টেস্ট, তারপর আবার ওয়ানডে-এভাবে অল্প সময়ের মধ্যে ফরম্যাট বদলের চাপ ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোচ, অধিনায়ক, নির্বাচক ও মেডিক্যাল টিমের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।Gautam Gambhir

 

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, আইপিএল থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ