চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের বেলডাঙা অশান্তি মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার আদালতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ১৫ নম্বর ধারা প্রয়োগ করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রধান বিচারপতির। সেই কারণে মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পাঠানো হয়েছে এবং এই বেঞ্চে আর শুনানি সম্ভব নয় বলে জানানো হয়।

প্রসঙ্গত, বেলডাঙার হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন জানিয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ আদালতে জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা খতিয়ে দেখছে এই ঘটনায় ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগ করা যায় কি না। কিন্তু তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই নিম্ন আদালত হিংসার ঘটনায় অভিযুক্ত ১৫ জনকে জামিন মঞ্জুর করেছে। সেই কারণেই অভিযুক্তদের জামিন খারিজের আবেদন জানানো হয়। এর আগে বেলডাঙার হিংসা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, প্রয়োজন হলে কেন্দ্র সরকার এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

শীর্ষ আদালত জানায়, আপাতত এনআইএ-কে তদন্তের অগ্রগতি সম্পর্কে কলকাতা হাই কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে উল্লেখ করতে হবে, এই ঘটনায় ইউএপিএ প্রয়োগের মতো প্রাথমিক উপাদান রয়েছে কি না। তবে এখনও পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়েনি। প্রসঙ্গত, জানুয়ারিতে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভাঙচুর, রেল অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটে। পরে হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে।

Published by:

Share Link:

More Releted News:

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ