চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার বার্তা প্রথম থেকেই দিয়ে আসছে নির্বচান কমিশন। শান্তিপূর্ণ করার নামে একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। এবার তৃণমূল প্রার্থী ও ভোট ম্যানেজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তাঁরা। নির্বাচনে অংশগ্রহণকারী বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা থাকলেও তা দেখেও যেন দেখছে না কমিশন। কিন্তু রাজ্যে প্রায়  ১৬ জন প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রায় ২৯৪ জন ভোট ম্যানেজার ও নেতাদের ‘ট্রাবল মেকার’ তকমা সাঁটিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁদের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। 

কমিশন বিজ্ঞাপ্তি দিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, প্রায় ১৬ তৃণমূল প্রার্থী ও ২৯৪ তৃণমূলের ভোট ম্যানেজারদের গতিবিধি নজরে রাখতে হবে। এদের সকলের সবকিছু তথ্য খতিয়ে দেখতে বলা হয়েছে। দরকার হলে ডিজিকে আগাম ব্যবস্থা নিতে হবে। ভোটারকে ভয়প্রদর্শন বা ভোটদানে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শুধু এফআইআর বা নোটিশ পাঠালেই চলবে না। দরকার হলে আগাম আটক করতে হবে। নির্দিষ্ট এলাকায়, বুথে টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা সমস্যা তৈরি করতে পারে বলে মনে হচ্ছে, তাঁদের গতিবিধির ওপরে নজর রাখতে হবে। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী এবং ভোট ম্যানেজারদের ‘গ্রেপ্তার-আটক’ করার আশঙ্কা নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার মামলার শুনানি হওয়ার কথা।

তৃণমূলের অভিযোগ, এই ক্ষেত্রে কমিশন গান্ধারি নীতি নিয়ে চলছে। বিজেপির বহু প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা থাকলেও সেটা দেখতে পাচ্ছে না। তৃণমূলের ভোট ম্যানেজারদের নির্বাচন থেকে ‘বিরত’ রাখার চক্রান্ত শুরু হয়েছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ