দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘CPIM-এর পতাকা এখন শুধুই বিরিয়ানির হাঁড়িতেই’, বেফাঁস মন্তব্য সায়ন্তিকার

নিজস্ব প্রতিনিধি: ভোটের মরশুমে বিতর্কে জড়ালেন বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।বামেদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য শোরগোল ফেলেছে। তিনি ব্যঙ্গ করে বলেন, ‘সিপিএমের লাল পতাকা এখন শুধু বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।‘ এই মন্তব্যের জেরে পাল্টা সায়ন্তিকাকে ‘অপরিণত’ বলে কটাক্ষ করেছে বামেরা।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে গিয়েছিলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতি বিস্তারিত আলোচনা হয়। সেখানেই উঠে আসে বামেদের প্রসঙ্গও। তাঁর বিপরীতের বামপ্রার্থী  ভোট ধরে সায়ন্তিকার কতটা লাভ হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেরুদণ্ড থাকলে তারা নিজেদের ভোটটা দেবে। মেরুদণ্ড না থাকলে, ওই ব-এর নিচে ডট দিয়ে র হবে।‘ অর্থাৎ বামের ভোট রামে যাওয়ার কথা বলেছেন তিনি।

পাশাপাশি, বামেদের অস্তিত্ব প্রসঙ্গে সায়ন্তিকা আরও বলেন,  ‘ওদের মেরুদণ্ড নেই, তাই শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে।‘ তিনি প্রশ্ন তোলেন,  ‘এত লোক বেরোয় মিছিলে, ভোটটা তাহলে কোথায় যায় জানি না!’ তাঁর হুঁশিয়ারি, ‘বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে আগামিদিনে লাল ফ্ল্যাগটা আরও কোথাও থাকবে না। শুধু বিরিয়ানির হাড়িতেই থাকবে।‘

সায়ন্তিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া এসেছে বাম সমর্থকদের পক্ষ থেকে। তাঁদের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে শ্রমজীবী মানুষের লড়াইয়ের প্রতীক লাল পতাকাকে এভাবে অপমান করা সায়ন্তিকার ‘অপরিণত’ মানসিকতারই পরিচয়। কেউ কেউ পালটা লিখেছেন, ‘বিরিয়ানির হাঁড়ি হোক বা লড়াইয়ের ময়দান, লাল পতাকাকে ভয় পায় বলেই এমন মন্তব্য করতে হচ্ছে।’

 

 

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ