দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটারদের অজান্তেই বুথ স্থানান্তরিত, ভোটে বিরত এই দুই গ্রাম…

নিজস্ব প্রতিনিধি: ভোটারদের অজান্তেই স্থানান্তরিত করা হয়েছে বুথ।যা নিয়ে অস্বস্তি বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, যেখানে বুথ করা হয়েছে সেখানে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। প্রথম দফার ভোটে বিরত রয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি ব্লকের কাপাসডাঙা এবং উপরডি দুই আদিবাসী গ্রাম ভোটদানে বিরত রয়েছে।

জানা গিয়েছে, উপরডি সাঁওতাল বস্তি, মুসলিম বস্তি এবং কাপাসডাঙ্গা গ্রামকে নিয়ে ১১৪ নম্বর বুথটি গঠিত। আগে তাঁরা পাশের গ্রাম শুনুড়ি বিদ্যালয়ে ভোট দিত। কিন্তু, এবার হঠাৎ প্রশাসনের তরফে জানানো হয়, বুথ পরিবর্তন করা হয়েছে। উপরডি উর্দু প্রাথমিক বিদ্যালয়ে বুথ করা হয়েছে। আর তাতেই দুই আদিবাসী গ্রাম ক্ষোভ ফেটে পড়েছে।

দুই সাঁওতাল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিষয়টিতে প্রশাসনের তরফ থেকে কোনওরকম আলোচনাই করা হয়নি। হঠাৎই বুথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেখানে বুথ করা হয়েছে সেখানে ভোট দিতে যাওয়া সম্ভব নয়। তাই সকলে ভোটদানে বিরত রয়েছেন। প্রশাসন গ্রামবাসীদেরকে বোঝানোর চেষ্টা করলেও তাঁরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন বলে খবর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যে প্রথম দফার ভোট। গোটা উত্তরবঙ্গ, গোটা পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ রয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট ১৫২টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। প্রথম দফার এই নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ