দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেষ মুহূর্তে ঘুম ভাঙল কমিশনের, আধাসেনার ভূমিকায় অখুশি

নিজস্ব প্রতিনিধি : শেষ মুহূর্তে আরও কড়া হওয়ার নির্দেশ কমিশনের। পরিস্থিতি সামাল দিতে এবার প্রয়োজনের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীকে কড়া হাতে পদক্ষেপ করতে নির্দেশ দিলেন  CEO। শুধু বুথের ১০০ মিটারের মধ্যে নয়, ১০০ মিটারের বাইরেও বাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের আরও কড়া ভাবে পরিস্থিতি সামলানোর নির্দেশ দিলেন CEO। আধাসেনার ভূমিকায় খুশি নন তিনি। সেই কথা স্পষ্ট জানিয়েছেন।

নজিরবিহীনভাবে বাহিনী মোতায়েন করার পরেও কেন অশান্তি ঠেকানো যাচ্ছে না? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অখুশি নির্বাচন কমিশন। বাহিনীর বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠছে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বেশ কিছু সময় দেরিতে পৌঁছানোর জেরে সমস্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছে। এমনভাবে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, যাতে দ্রুত পৌঁছে যেতে পারে। কিন্তু অধিক বাহিনী থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারছে না তাঁরা। নওদায় অশান্তি হওয়ার পরে বেশ কিছু সময় পরে সেখানে পৌঁছায় বাহিনী। সিইও-কে ফোন করে নির্বাচনের বিস্তারিত খবর নিলেন জ্ঞানেশ কুমার। কড়া নজরদারি রাখা হয়েছে সব বুথে। 

এখানেই প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনী কেন দেরিতে যাচ্ছে? কমিশন আগেই জানিয়েছিল, বাহিনী একাই চলে যাবে কোথাও সমস্যা হলে। মোটের ওপরে শান্তিপূর্ণ ভোট চললেও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। জানা গিয়েছে, দুবরাজপুরে ইভিএমে কারচুপি করার অভিযোগ উঠেছে। সেখানেই কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১ জওয়ান।

Published by:

Share Link:

More Releted News:

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ