দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আন্তিরজাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেই একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল তেহেরান। তারপর থেকেই যুদ্ধ নিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে । যুদ্ধের আশঙ্কাকেই ফের একবার উস্কে দিল ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের দেওয়া বার্তা। চলমান আঞ্চলিক উত্তেজনা এবং বিমান পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য ইরানে থাকা ভারতীয়দের জন্য নতুন পরামর্শ জারি করেছে দূতাবাস। জানানো হয়েছে আকাশপথ হোক বা স্থলপথ, এই মুহূর্তে কোনওভাবেই যেন কোনও ভারতীয় নাগরিক ইরান সফরে না যান। সেখানে থাকা ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এক্স-এ একটি পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, “ভারতীয়দের যেকোনভাবে ইরানে ভ্রমণ করা থেকে বিরত থাকা উচিত এবং যারা ইতিমধ্যে দেশে রয়েছেন, তাদের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারত ও ইরানের মধ্যে কিছু ফ্লাইট চালুর খবরের পরিপ্রেক্ষিতে এবং পূর্ববর্তী সতর্কবার্তার ধারাবাহিকতায়, ভারতীয় নাগরিকদের আকাশপথে বা স্থলপথে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার বিধিনিষেধ এবং পরিচালনগত অনিশ্চয়তা ইরান থেকে ও ইরানে আন্তর্জাতিক বিমান চলাচলকে প্রভাবিত করে চলেছে।”

আরও পড়ুন: মুম্বাইয়ে ট্রাফিক জ্যাম নিয়ে প্রতিবাদী নারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের

ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণ যোগাযোগ  রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।  স্থলসীমান্ত দিয়ে  ইরান ছাড়ার ক্ষেত্রেও দূতাবাসের নির্দিষ্ট করে দেওয়া রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,  ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় প্রায় ৯ হাজার ভারতীয় সেখানে আটকে ছিলেন, যাঁদের মধ্যে ১৮০০ জন ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ