আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের শেষলগ্নে এক ধাক্কায় দাম কমলো ফুলের, মন খারাপ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: ভোটের মুখে দামবৃদ্ধি হয়েছিল রাজনীগন্ধা থেকে গাঁদার। কিন্তু ভোট এখন শেষ পর্যায়ে। আগামী সোমবার শেষ হয়ে যাবে প্রচার। তাই ফুলের দামেও লেগেছে ধাক্কা। শুক্রবার থেকেই ফুলের দাম অনেকটাই কমে গিয়েছে। চৈত্র মাসে এমনিতেই ফুলের দাম কিছুটা হলেও কমে। কিন্তু ভোটের আবহে ফুলচাষিদের এবার ছিল পৌষমাস। কিন্তু ভোটের আবহে এখন শেষলগ্নে। তাই ফুলের চাহিদাও কমেছে।

প্রথম দফার ভোট শেষ হওয়ার পরেই একধাক্কায় দাম নেমেছে অনেকটাই। তবে বৈশাখ মাসে বিয়ের মরশুম থাকায় বড় ধাক্কা না খাওয়ার সম্ভাবনাই বেশি। চাষিরা জানাচ্ছেন, এবার চৈত্রে ফুলের চাহিদা ছিল তুঙ্গে। বিশেষ করে রজনীগন্ধা ও গাঁদার।  প্রার্থীরা প্রচারে যাওয়ার পরে ভোটারাও নিজের নিজের পছন্দের প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। বহু প্রার্থীকে গলায় ফুলের মালা দিয়ে তাঁরা বরণ করে নেন। এরজেরে রাজ্যের সর্বত্র ফুলের চাহিদা বেড়েছিল। প্রার্থীরা এলাকায় গেলেই তাঁদের গলায় মালা পড়িয়ে, গাঁদা ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানানো হয়েছে। ফুলের চাহিদা এতটাই বেশি ছিল, যে তার জোগান দিতে নাজেহাল হতে হয়েছিল ফুল ব্যবসায়ীরা। কিন্তু তাও তাঁদের মুখে ছিল চওড়া হাসি। এবার ভোট মিটতেই সেই হাসি কিছুটা হলেও ম্লান।  

নির্বাচন ঘিরে  ফুলের তোড়া, মালা, পুষ্পবৃষ্টি ইত্যাদির জন্য ফুলের চাহিদা বেড়েছিল। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে গিয়েছিল অনেকটাই বলে জানিয়েছেন পাঁশকুড়ার ফুলচাষিরা। রজনীগন্ধা, গাঁদা, গোলাপের দাম বেড়েছিল উল্লেখযোগ্যভাবে। গাঁদা বিক্রি হয়েছে ৩০ টাকা কিলো। ভোট মরশুমে ১০০টি গোলাপ বিক্রি হয়েছে ৭০০ টাকায়। দ্বিতীয় দফার ভোট বাকি থাকলেও চৈত্রের মতো দাম মিলছে না।  কেউ বলেছেন, এক মাস ধরে গোলাপে ভালো দাম মিলেছে। অন্যান্য বছর এই সময়ে গোলাপে এত দাম মেলে না।  কেউ বলেছেন, ফুলের দাম ও চাহিদাও ছিল তুঙ্গে। এখন তার দাম কমেছে। ফলে কিছুটা হলেও মন খারাপ ফুল ব্যবসায়ীদেরও।

 

Published by:

Share Link:

More Releted News:

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

যোগী বা ভোগী আসুক বাংলার মানুষ ভোট দেবেন মমতাকেই, নদিয়ায় বিরোধীদের নিশানা জুন মালিয়ার

‘৪ মে মোদিজিকে বর্ধমানের সীতাভোগ খাওয়াবো’, জামালপুরে ঘোষণা শাহের

ভোট মিটতেই আসানসোলে কংগ্রেস কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলর ঘনিষ্ঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ