দ্বিতীয় দফার আগে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম উঠল কতজনের ?

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে যাঁরা ‘পাশ’ করেছেন, তাঁদের নাম জুড়ছে ভোটার তালিকায়। দ্বিতীয় দফার ভোটে ‘পাশ’ হওয়া ১৪৬৮ জনের নাম জুড়ছে ভোটার তালিকায়। বাদও গিয়েছে ৬ জনের নাম।

 আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৪২টি আসনের দ্বিতীয় দফার নির্বাচন। ভোটের ২৪ ঘণ্টা আগে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন। এই তালিকায় স্থান পাওয়া ভোটাররা বুধবার সামিল হতে পারবেন গণতন্ত্রের উৎসবে। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত নামের নিষ্পত্তি করবে এবং যাঁদের ভোটার হিসাবে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। শীর্ষ আদালতের নির্দেশে মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হল। 

গত ২৮ ফ্রেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে সেই তালিকায় ৬০ লক্ষের কিছু বেশি নাম বিবেচনাধীন ছিল। প্রথম দফা ভোটের আগে প্রায় সাড়ে চার হাজার মতো ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে থেকে মাত্র ১৩৯ জন ‘যোগ্য’ বিবেচিত হয়েছিলেন। এবার দ্বিতীয় তালিকায় জুড়ল ১৪৬৮ জনের নাম। বাদ পড়ল মাত্র ৬ জনের নাম।

কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা প্রথম দফার তুলনায় সংখ্যায় অনেকটাই বেশি। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে বাংলায় নিরাপত্তা বলয় আরও শক্ত করছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশও। নিউটাউনে রয়েছে স্পেশাল কন্ট্রোল রুম। প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে। যেখানে তিনটি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী পাঁচটি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন।

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর