আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোর টক্কর। ‘তারে ধরি ধরি মনে করি’কে হারিয়ে ফের শীর্ষাসন ছিনিয়ে নিল ‘পরিণীতা’। আবারও মুখ পুড়ল ‘পরশুরাম’-এর। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-র শীর্ষাসনে নেই ‘পরশুরাম’। তবে একেবারে ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘জোয়ার ভাঁটা’, এবং ‘ও মোর দরদিয়া’রা। আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই মুলত বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। দর্শক দের রুচির কথা ভেবেই এখন নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

তবে নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। আর নতুনরা এসেই পুরোনো দের বধ করছে। গত সপ্তাহে টিআরপর শীর্ষাসনে ছিল ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। পিছিয়ে পড়ে ছিল পরশুরাম এবং পরিণীতা। কিন্তু এ সপ্তাহে চমক দেখিয়ে আবারও টিআরপি-র শীর্ষে জায়গা করে নিল পরিণীতা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আজ TRP-র সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে তারে ধরি ধরি মনে করি, তৃতীয় স্থানে রয়েছে, পরশুরাম, চতুর্থ স্থানে রয়েছে জোয়ার ভাঁটা, আর পঞ্চমে রয়েছে, ও মোর দরদিয়া।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৫.২

দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি ৫.১

তৃতীয়: পরশুরাম ৫.০

চতুর্থ: জোয়ার ভাঁটা ৪.৯

পঞ্চম: ও মোর দরদিয়া ৪.৬

ষষ্ঠ: কুসুম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, গঙ্গা ৪.৫

সপ্তম: কণে দেখা আলো ৪.৪

অষ্টম: সংসারের সংকীর্তন ও প্রতিজ্ঞা ৪.১

নবম: লক্ষ্মী ঝাঁপি, কমলা নিবাস ৩.৬

দশম: কম্পাস ২.৬

Published by:

Share Link:

More Releted News:

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ