আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার সকাল থেকে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর তা নিয়ে এখন জোর আলোচনা শুরু হয়েছে রাজ্যে। এমনটা যে হবে তা কেউ কল্পনাও করতে পারেননি। এখন তাঁরা কী করবেন?‌ এই প্রশ্নের উত্তর খোঁজা চলছে। ভিন রাজ্য থেকে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। এসআইআর আবহে এই বছর বিপুল পরিমাণে প্রবাসী বাঙালি ভোট দিতে এসেছেন প্রাণের শহর কলকাতায়। বাংলায় দু’দফার ভোটে ছিল। সেখানে উৎসবের মেজাজে তাঁরা ভোট দিয়েছেন। আর তার জেরেই রেকর্ড সংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

এবার তো ফেরার পালা। আর তখনই নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হতে হল তাঁদের। ভোট মিটতেই শুরু হয়েছে ফেরার পালা। তাতেই দুর্ভোগ চরমে উঠেছে। ট্রেনের টিকিটে দীর্ঘ ওয়েটিং লিস্ট দেখে ফেরা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আবার বিমানের ভাড়া আকাশছোঁয়া হয়েছে। তাতে পকেটে চাপ পড়তে শুরু করেছে। এই অবস্থায় কেমন করে কর্মস্থলে ফিরবেন তাঁরা তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে। এসআইআর পর্ব তৈরি না হলে আসতেন না তাঁরা। এখন তাঁরা মনে করছেন, ভোট দিতে এসে ফেঁসে গিয়েছেন।

আসা সহজ হলেও যাওয়া কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পড়ে যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থাগুলি। সাধারণ সময়ে কলকাতা থেকে নানা রুটে বিমানের ভাড়া যেখানে ৫ থেকে ৮ হাজার টাকার মধ্যে থাকে সেটাই ভোটের পরদিন থেকেই লাগামছাড়া হয়ে গিয়েছে। বিমানের ভাড়া লাফিয়ে পৌঁছে গিয়েছে ৩০–৪০ হাজার টাকায়। আর তাই ভোট দিতে এসে এখন ঘরে ফিরতেই নাভিশ্বাস উঠছে বহু মানুষের। দিল্লি ফেরার ভাড়া ৪৩ হাজার টাকা! বেঙ্গালুরুর টিকিট ২৫ হাজার টাকায় পৌঁছেছে। আর বিদেশে যাওয়ার টিকিটের দাম তো আকাশছোঁয়া।

কয়েকজন যাত্রী টিকিট কাটা নিয়ে নানা পরীক্ষা–নিরীক্ষায় নেমে পড়েছেন। যাত্রীদের সূত্রে খবর, মাঝরাতে টিকিট কাটলে বিমান ভাড়ার পরিমাণ কিছুটা কমছে। তবে সেটাও পকেটে বেশ চাপ ফেলছে। প্রত্যেকবার এমন ভাড়া বৃদ্ধি হবে কেন?‌ কেন কোনও নিয়ন্ত্রণ থাকবে না? ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন যাত্রীদের। যদিও এইসব প্রশ্নের উত্তর কেউ তাঁদের দেননি। তবে শুধু বিমান নয়, ট্রেনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। অধিকাংশ রুটেই দীর্ঘ ওয়েটিং লিস্ট। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ভোট উপলক্ষ্যে বহু মানুষ ফিরেছিলেন। পরিস্থিতি সামাল দিতে কিছু সামার স্পেশাল ট্রেন চালানো হয়েছে। প্রয়োজনে নির্বাচন কমিশনের অনুরোধে আরও বিশেষ ট্রেন চালানো হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

‘লাড্ডু’র চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ