নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ততা নয়, বরং ধীর আর ছন্দময় শুরুতেই বিশ্বাস করেন বিশ্বের অন্যতম প্রযুক্তি সংস্থার কর্ণধার সুন্দর পিচাই । কর্পোরেট দুনিয়ার শীর্ষে থেকেও তার সকালটা কিন্তু চমকপ্রদ কিছু নয়-বরং একেবারে সহজ, নিয়মিত অভ্যাসে গড়া। কীভাবে দিন শুরু করেন গুগলের সিইও, কী খান, কী পড়েন-তা নিয়েই আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এক সাক্ষাৎকারে নিজের সকালবেলার অভ্যাস সম্পর্কে খোলামেলা জানান গুগলের সিইও।

২০১৬ সালে সাংবাদিক কারা সুইশার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে পিচাই জানান, তিনি সাধারণত সকাল ৬:৩০ থেকে ৭টার মধ্যে ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠেই খবর পড়া তার প্রথম কাজ। বিশেষ করে। নিউইয়র্ক টাইমস অনলাইনে পড়তে পছন্দ করেন তিনি। সকালের খাবারে রয়েছে নির্দিষ্ট রুটিন। পিচাই জানান, তিনি নিরামিষভোজী হওয়ায় প্রোটিন গ্রহণে সচেতন। তাই প্রতিদিন সকালের মেনুতে থাকে অমলেট, টোস্ট এবং এক কাপ চা। চায়ের প্রতি তার বিশেষ টান রয়েছে, যা ভারতীয় শিকড়ের সঙ্গেই জড়িয়ে বলে মনে করেন তিনি। তবে সকালবেলা কাজ শুরু করার আগে কিছুটা সময় নিজের মতো কাটাতে ভালোবাসেন পিচাই। তিনি নিজেকে ‘মর্নিং পারসন’ হিসেবে মনে করেন না। তাই দিনের শুরুটা ধীরে, চাপমুক্তভাবে করতে চান। ব্যায়ামের ক্ষেত্রেও তিনি সকাল নয়, বরং দিনের শেষে বা সন্ধ্যায় সময় পেলে করতে স্বচ্ছন্দ বোধ করেন।

আরও পড়ুনঃ চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

অন্যদিকে, উদ্যোক্তা বরুণ মায়া-র সঙ্গে এক আলাপচারিতায় পিচাই তার প্রিয় ভারতীয় খাবারের কথাও শেয়ার করেন। বেঙ্গালুরুতে থাকলে দোসা, দিল্লিতে ছোলে ভাটুরে এবং মুম্বইয়ে পাভ ভাজি-এই তিন শহরের জনপ্রিয় খাবারই তার পছন্দের তালিকায় রয়েছে।ব্যস্ত সময়সূচির মধ্যেও সহজ ও নিয়মিত জীবনযাপন -এই অভ্যাসই যেন সুন্দর পিচাইয়ের সাফল্যের এক গুরুত্বপূর্ণ ভিত্তি।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার