Loading live market data...
Loading active stocks...
Connecting...

আউশগ্রামে দীর্ঘক্ষণ বন্ধ CCTV, রহস্য ঘনীভূত স্ট্রংরুম ঘিরে

Share:

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: রাত পোহালেই ভোটের ফল ঘোষণা হবে। কে জিতবে বাংলার মসনদ? তার আগে স্ট্রংরুমের তরজা শুরু হয়েছে। একাধিক জায়গায় সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, পূর্ব বর্ধমানে ফের বন্ধ সিসিটিভি ক্যামেরা। প্রায় সওয়া ১ ঘন্টা বন্ধ থাকার অভিযোগ উঠেছে।  

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পাঁচটি বিধানসভা আউশগ্রাম, ভাতার, গলসি, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণের স্ট্রংরুম রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি ভবনে। রবিবার সেখানেই দীর্ঘক্ষণ বন্ধ রয়েছে ক্যামেরা। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট সেটি বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূলের। দলনেত্রীর নির্দেশ মতো কর্মী সমর্থকরা স্ট্রংরুমের পাহারা দিচ্ছেন। যাঁরা এজেন্ট হচ্ছে, তাঁদের দাবি সকাল থেকে স্ট্রংরুমের সামনেই বসেছিলেন। কিন্তু হঠাৎ দেখতে পান, সিসিটিভি ক্যামেরা বন্ধ। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আরও অভিযোগ, ওই সময়ে কী হয়েছে, সেই ফুটেজ চাওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজের স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছিল। এই খবর পেয়ে ছুটে এসেছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। ৪টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে কালনা কলেজে। এই কলেজে মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা বিধানসভার ইভিএম রাখা রয়েছে। সেখানে যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ রয়েছে। পাশাপাশি রয়েছে সিসিটিভিও। এবার সেই সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছিল। রাজ্যের একাধিক জায়গায় স্ট্রংরুম নিয়ে তরজা শুরু হয়েছে। 

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির