বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: সবুজ বাংলায় গেরুয়া ঝড়। মোদি ম্যাজিকে দীর্ঘ ১৫ বছর বাদে বাংলায় পালাবদল। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি।  মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে। তালিকায় রয়েছেন সুজিত বসু, শশী পাঁজা, ব্রাত্য বসু, মানস ভুঁইয়া, স্বপন দেবনাথরা।

কথায় বলে ‘মর্নিং সো’জ দ্য ডেজ’। অর্থা‍ৎ সকাল দেখেই বোঝা যায়, দিনটি কেমন যাবে। সোমবার (৪ মে) সকালে পোস্টাল ব্যালট খুলতেই দেখা যায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থীরা। পরে ইভিএম খুলতেও দেখা যায়, উত্তরবঙ্গে নিজেদের গড় ধরে রাখার পাশাপাশি দক্ষিণবঙ্গে তৃণমূলের দুর্গেও হানা দিয়েছেন পদ্মপ্রার্থীরা। খোদ কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন শশী পাঁজা। বিধানননগর কেন্দ্রেও বিজেপির প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে টক্করে ব্যাকফুটে চলে গিয়েছেন দাপুটে মন্ত্রী সুজিত বসু। দমদম কেন্দ্রে বিজেপির অনামী প্রার্থী অরিজি‍ৎ বক্সীর কাছে ধরাশায়ী হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উত্তর দমদম কেন্দ্রেও পিছিয়ে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

তালিকা এখানেই শেষ নয়। সবংয়ে মানস ভুঁইয়া, জাঙ্গিপাড়ায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন, ঝাড়গ্রামে শ্রীকান্ত মাহাতো, বিরবাহা হাঁসদার মতো মন্ত্রীরা পিছিয়ে রয়েছেন। অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রেও প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ পিছিয়ে রয়েছেন। সিঙ্গুরে পিছিয়ে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। নিজেদের গড়ে এমন বিপর্যয়ের আঁচ বুঝতেই পারেননি। এমনকি অনেকেই এমন বিপর্যয়ের কথা বিশ্বাসও করতে পারছেন না। তৃণমূল সূত্রের খবর, অধিকাংশ ক্ষেত্রেই দলের একাংশ গোপনে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন। তাঁরাই অন্তর্ঘাত করেছেন।

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে