Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (৫ মে) দিল্লিকে হারিয়েছে চেন্নাই।  নেপথ্যের কারিগর ছিলেন সঞ্জু স্যামসন। এই জয়ে চেন্নাইয়ের আইপিএলের প্লেঅফে ওঠার আশা আরও কিছুটা উজ্জ্বল হয়েছে। মঙ্গলবার দুর্দান্ত ইনিংস খেলেছেন সঞ্জু। ধোনিকে ছাড়া যে চেন্নাই খেলছে সেই অভাব বুঝতে দিচ্ছেন না সঞ্জু। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৫২ বলে ৮৭ রানের দাপুটে অপরাজিত ইনিংস খেলে চলতি মরশুমে চেন্নাইকে পঞ্চম জয় এনে দিয়ে সঞ্জু স্যামসন আরও একবার প্রমাণ করেছেন কেন তাঁকে ভারতের অন্যতম বিপজ্জনক সাদা বলের ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়। এই সাফল্যের পর সঞ্জু বলেছেন, “একশোর জন্য স্বার্থপর হতে হতো”। তাঁর কথা শুনে বেশ চমক দেওয়ার মত মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।

মন্থর পিচে স্ট্রোকপ্লে করা মোটেও সহজ ছিল না। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই শুরুতেই ৪৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে। স্যামসন সেই চাপ সামলে এক পর্যায়ে ২২ বলে ধুঁকতে ধুঁকতে ২২ রান করেন। এরপর তিনি অনায়াসে খেলার গতি বাড়িয়ে দেন এবং ১২তম ওভারেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তার পরেই তাঁর পরিকল্পিত আগ্রাসনে দিল্লির স্পিনারদের নাস্তানাবুদ করে ছাড়েন। সঞ্জুর ম্যাচজয়ী প্রচেষ্টায় সঙ্গী হিসেবে ছিলেন কার্তিক শর্মা। তাঁরা মাত্র ৬৬ বলে অপরাজিত ১১৪ রানের একটি জুটি গড়েন। এই পার্টনারশিপটিই চেন্নাইকে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। ম্যাচ সেরা হওয়ার পর স্যামসনের মানসিকতা আরও বেশি চোখে পড়ার মতো ছিল। হর্ষ ভোগলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “শতরান সবসময়ই বিশেষ কিছু। কিন্তু তার জন্য আমাকে কিছুটা স্বার্থপর হতে হতো। আমি ভেবেছিলাম দলের জন্য ম্যাচটা জেতাটাই শ্রেয়।”

আরও পড়ুন: স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

সঞ্জুর এই এই মানসিকতা সুনীল গাভাস্কারের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। তিনি স্যামসনের পরিপক্কতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন। গাভাস্কার বলেছেন, “ধৈর্যের ফল সুমিষ্ট হয়। সে প্রথমে উইকেটে থিতু হয়েছে এবং এরপর রানের গতি বাড়িয়েছে। কার্তিক যদি শেষদিকে ওই শটগুলো খেলে ম্যাচটি শেষ না করে দিত, তবে স্যামসন হয়তো তার সেঞ্চুরিটি পূর্ণ করতে পারত। কিন্তু সে দলের স্বার্থেই খেলেছে।” বীরেন্দ্র শেহবাগও একই ধরনের অভিমত প্রকাশ করেছেন এবং স্যামসনের খেলার প্রতি সচেতনতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন। শেহবাগ বলেন, “সে অত্যন্ত হিসেবি ক্রিকেট খেলছিল। কেবল সেই বলগুলোতেই আক্রমণাত্মক শট খেলছিল যা তার সীমানার মধ্যে আসছিল। গত কয়েক বছরে, খেলাটি সম্পর্কে তার বোঝাপড়ার ব্যাপক উন্নতি ঘটেছে।”

অক্ষর-কুলদীপের মধ্যে মনোমালিন্য চরমে? হারের পর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিল্লির অধিনায়ক

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের