শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীরামপুরে ফের পুলিশের বড় সাফল্য। আগ্নেয়াস্ত্র-সহ কুখ্যাত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের সময় এলাকা ছেড়ে পালিয়ে থাকলেও, নির্বাচন মিটতেই ফের এলাকায় ঢুকে ভয় দেখানো ও তোলাবাজির চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তোলাবাজি, হুমকি দেওয়া এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি এমন একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভোটের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগেই তারা আবার সক্রিয় হয়ে ওঠে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস এক সাংবাদিক বৈঠকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে কেলো ও তার সঙ্গীরা শ্রীরামপুরের মানিকতলা এলাকায় জড়ো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এলাকায় প্রভাব বিস্তার করা এবং অশান্তি তৈরি করা। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযান চালায় এবং তিনজনকেই হাতেনাতে গ্রেফতার করে।

আরও পড়ুন: পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

অভিযুক্তদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দু’ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজই ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, ভোট-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি