Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা ভালো যাচ্ছে না পঞ্জাব কিংসের। বুধবার (৬ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে। শুরু থেকে দাপিয়ে খেলা দল টানা তৃতীবার পরাজয়ের স্বাদ পেয়েছে। সেই সঙ্গেই পয়েন্ট টেবিলেও এক নম্বর জায়গা হারিয়েছে। পঞ্জাব কিংসের বিপক্ষে ৩৩ রানে  জয়ের পরেই হায়দবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিশান কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছে। সেটাই এখন চর্চার কেন্দ্রে রয়েছে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার খুব খারাপ ফিল্ডিং করেছে শ্রেয়স আইয়ারের দল। একাধিক ক্যাচ মিসের কারণে হারতে হয়েছে বলে মনে করছেন অনেকেই। একথা মেনেছেন খোদ অধিনায়কও। অন্যদিকে জয়ের পরেই পঞ্জাবকে খোঁচা দিয়ে ইশান ইনস্টা পোস্টে লিখেছেন, “পারলে আমাকে ধরো।” পঞ্জাব ইশান কিশাণকে তিনবার জীবনদান করে। দুটি ক্যাচ মিস এবং একটি স্টাম্পিং মিস হয়। অন্যদিকে খারাপ ফিল্ডিংয়ের কারণে হেনরিখ ক্লাসেনেরও জীবন পায়। মাঠে এই দুই ব্যাটসম্যানকে জীবন দানের মূল্য চোকাতে হয়েছে পঞ্জাবকে। ইশান ও ক্লাসেন দ্রুত অর্ধশতরান করে হায়দরাবাদকে ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানে পৌঁছে দেন। চলতি মরশুমে এটা হায়দরাবাদের সপ্তম জয়।

 

View this post on Instagram

 

A post shared by Ishan Kishan (@ishankishan23)

অষ্টম ওভারে নয় করা ঈশানের একটি ক্যাচ কুপার কনলি মিস করেন এবং ঠিক তার পরের ওভারেই যুজবেন্দ্র চাহালের বলে হেনরিক ক্লাসেনকে আউট করার একটি সুযোগ হাতছাড়া করেন শশাঙ্ক সিং। ১১তম ওভারে ইশান আরও একবার জীবনদান পান যখন লকি ফার্গুসন তাঁর ক্যাচটি আবারও ফেলে দেন। তখন তিনি ১৮ রানে ব্যাট করছিলেন। দুই ব্যাটসম্যানই এই জীবনদানের সদ্ব্যবহার করেন, ক্লাসেন ৪৩ বলে ৬৯ রান এবং কিষাণ ৩২ বলে ৫৫ রান করেন। হারের পর পঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফিল্ডারদের ক্যাচ ফসকে যাওয়া নিয়ে আক্ষেপ করেছেন। বলেছেন,  “দুর্বল ফিল্ডিং, বিশেষ করে শুরুর দিকে ক্যাচ ফেলার কারণে  দলকে খেসারত দিতে হয়েছে,   পিচ মন্থর হয়ে আসায় হায়দরাবাদ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেয়েছে।” 

অতিথিদের চমক দিতে দুপুরের মেনুতে রাখুন চিকেন ধোঁকা

প্রেশার কুকারে ২ সিটিতেই বানান তুলতুলে রসগোল্লা, দোকানের মিষ্টিও হার মানবে

সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

বঙ্গে পদ্ম ফুটতেই ‘দলবদলু’? বিজেপির সদস্যপদ ‘রিনিউ’ বিতর্কে কী বললেন রূপাঞ্জনা?

বাড়ির বাধানিষেধে অতিষ্ঠ হয়ে পরিবারের সঙ্গে যা করলেন তরুণী…

শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

পাঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ দুর্নীতিতে ইডির বড় পদক্ষেপ, তল্লাশি ১২টি স্থানে

মালদায় বিজেপি সমর্থককে কুপিয়ে ‘খুন’, আহত আরও ২

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

চন্দ্রনাথ হত্যা তদন্তের নজর এলাকার সিসিটিভিতে, গঠন ৩ সদস্যের টিম

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড