বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের ইন্দোরে সানওয়ার–উজ্জয়িন সড়কের পাশে তিনটি পরিত্যক্ত ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকার মতো বান্ডিল উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটিকে ঘিরে এখন প্রশ্ন উঠছে—এটি কি বড় আর্থিক কেলেঙ্কারি, নাকি পরিকল্পিত জালিয়াতির অংশ? 

স্থানীয় সূত্রে জানা যায়, সানওয়ার এলাকার কাছে এক পথচারী রাস্তার ধারে তিনটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার করে খুলতেই বেরিয়ে আসে বিপুল সংখ্যক টাকার বান্ডিল, যা দেখে প্রাথমিকভাবে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে। প্রথম দৃষ্টিতে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২ কোটি ৮৩ লক্ষ টাকার সমমূল্যের নোটের মতো বান্ডিল বলে মনে হলেও, পরে তদন্তে চমকপ্রদ তথ্য সামনে আসে। পুলিশের প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, বেশ কিছু বান্ডিলে শুধু ওপর ও নিচে আসল ৫০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে, আর মাঝের অংশে রাখা হয়েছে সাদা কাগজ। কিছু বান্ডিলকে আবার এমনভাবে রঙ ও প্যাক করা হয়েছিল যাতে তা আসল টাকার মতোই দেখতে লাগে।

আরও পড়ুন: Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

এই তথ্য সামনে আসার পর পুলিশের ধারণা, এটি কোনো বড়সড় জালিয়াতি বা প্রতারণার পরিকল্পনার অংশ হতে পারে। তবে ব্যাগগুলো ঠিক কী উদ্দেশ্যে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ব্যাগগুলো বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কে বা কারা এই ব্যাগগুলো ফেলে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা চলছে। এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ একে বড় আর্থিক অপরাধচক্রের ইঙ্গিত বলছেন, আবার কেউ মনে করছেন এটি প্রতারণার জন্য তৈরি করা একটি পরিকল্পিত ফাঁদ হতে পারে।পুরো ঘটনার রহস্য এখনও অমীমাংসিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছরের পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল