সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও কি ভেবেছেন, যে মানুষটি বারবার কষ্ট দিচ্ছে, তার কাছেই কেন বারবার ফিরে যেতে ইচ্ছে করে? সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাইলেও কেন মন আবার সেই মানুষটার দিকেই ছুটে যায়? মনোবিজ্ঞানে এই জটিল আবেগঘন অবস্থাকেই বলা হয় ‘ট্রমা বন্ডিং’। বাইরে থেকে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও, বাস্তবে বহু মানুষ অজান্তেই এই মানসিক ফাঁদের মধ্যে আটকে থাকেন।  

‘ট্রমা বন্ডিং’ এমন এক পরিস্থিতি যেখানে নির্যাতন, ভয়, অপমান বা মানসিক আঘাতের মাঝেও ভুক্তভোগী ধীরে ধীরে নির্যাতনকারীর প্রতি আবেগগতভাবে নির্ভরশীল হয়ে পড়েন। কখনও চিৎকার, কখনও অপমান আবার কিছুক্ষণ পরেই ভালবাসা বা আদর। এই ওঠানামাই সম্পর্কটিকে আরও জটিল করে তোলে। ফলে মানুষ বুঝতে পারলেও যে সম্পর্কটি বিষাক্ত, সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মস্তিস্কের রাসায়নিক প্রভাবও কাজ করে। সম্পর্কের ভালো মুহূর্তে শরীরে অক্সিটোসিন হরমোন তৈরি হয়, যা ভালবাসা ও নিরাপত্তার অনুভূতি বাড়ায়। আবার ঝগড়া, ভয় বা উত্তেজনার সময় ডোপামিন ও অ্যাড্রেনালিনের নিঃসরণ ঘটে। এই পরিবর্তনগুলো মস্তিষ্কে এক ধরনের আবেগগত আসক্তি তৈরি করে, যা মানুষকে বারবার সেই সম্পর্কেই ফিরিয়ে নিয়ে যায়। এই অবস্থায় ভুক্তভোগীরা প্রায়ই নিজেদের কষ্টকে ছোট করে দেখেন। মনে করেন, “সব সম্পর্কেই এমন হয়” বা “হয়তো মানুষটা বদলে যাবে।” ধীরে ধীরে পরিবার-বন্ধুদের থেকেও দূরে সরে যান অনেকেই। আত্মবিশ্বাস ভেঙে পড়ে এবং মনে হতে থাকে, এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্যতা তাঁদের নেই।  

আরও পড়ুন: চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

মনোবিদদের মতে, এই অবস্থা থেকে বের হওয়ার প্রথম ধাপ হল সমস্যাটিকে স্বীকার করা। প্রিয়জনদের সঙ্গে কথা বলা, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া এবং নিজের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। কারণ, একটি বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা ব্যর্থতা নয় বরং সুস্থ জীবনের দিকে সাহসী পদক্ষেপ। 

 

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১