বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির বাইরেই যে যম অপেক্ষা করে রয়েছে তা ভুলেও ভাবেননি বিজেপির যুব মোর্চা (বিজেওয়াইএম)-এর এক নেতা। বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়েছেন শ্যাম চেতন তিওয়ারি  নামের এক ব্যক্তি। তাঁকে লক্ষ্য করে একজন দুষ্কৃতী হামালা চালায় বলে অভিযোগ উঠেছে।   ঘটনায়  এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত বিজেপি নেতাকে আশঙ্কাজনক অবস্থায় একটি ট্রমা সেন্টারে ভর্তি  করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে  লখনউয়ের বাজার’খালা থানা এলাকায়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বাজারখালা থানার অন্তর্গত মেহেন্দিগঞ্জ এলাকায় এক যুবককে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া যায় এবং অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে, পরে পুলিশ তাকে আটক করে। খবর পেয়েই পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে জানা যায়  আহত যুবক হলেন মেহেন্দিগঞ্জের বাসিন্দা সুরেশ চন্দ্র তিওয়ারির ছেলে শ্যাম চেতন তিওয়ারি (৩৫)। 

আরও পড়ুন: নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত ফুটেজ ও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বৈভব বাজপাই। তিনি সন্তোষ কুমার বাজপাইয়ের ছেলে এবং মেহন্দিগঞ্জ, বাজারখালা থানার বাসিন্দা। দীর্ঘদিনের শত্রুতার জেরেই এই অপরাধটি করেছে।  স্থানীদের দেওয়া তথ্য মতে  দুজনের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল, যার জের ধরে অভিযুক্ত চেতন তিওয়ারিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে  বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আটক করে ঘটনায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।  

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর