কেরলে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার অটোচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলের আদুর এলাকায় এক মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করার ভয়াবহ অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে অবশেষে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা ওই অটোচালকের প্রতিবেশী। তিনি মাঝেমধ্যেই কাজের সূত্রে ওই অটোতে যাতায়াত করতেন এবং একাই থাকতেন। অভিযোগ, গত ফেব্রুয়ারিতে একদিন পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে অচেতন করে ধর্ষণ করে অভিযুক্ত। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও ও ছবি তুলে রেখে পরে ব্ল্যাকমেল করা শুরু করে সে। অভিযোগ অনুযায়ী, ভয় দেখিয়ে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি তিনি স্বামীকে জানান। কিন্তু অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে স্বামীও তাঁকে মারধর করেন। এরপরই সাহস জুগিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তবে নির্যাতিতার দাবি, থানায় অভিযোগ জানানোর পরও দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হন। এরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়।

আরও পড়ুন: চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পুলিশ একাধিক দল গঠন করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায়। অবশেষে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোনসহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ, যেখানে ঘটনার প্রমাণ থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ধৃত অটোচালকের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি