বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোভিড পরবর্তী সময়ে ফের নতুন ভাইরাস ঘিরে বাড়ছে উদ্বেগ ! দক্ষিণ আমেরিকা থেকে যাত্রা শুরু করা বিলাসবহুল ক্রুজ জাহাজ MV Hondius-এ হান্টাভাইরাস সংক্রমণের ঘটনায় ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন একাধিক বিদেশি নাগরিক। এই পরিস্থিতিতে জাহাজে থাকা দুই ভারতীয় ক্রু সদস্যকে নেদারল্যান্ডসে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁরা আপাতত সুস্থ ও উপসর্গহীন রয়েছেন। চিকিৎসকদের বক্তব্য, হান্টাভাইরাসের প্রথম উপসর্গ অনেকটাই সাধারণ ভাইরাল জ্বরের মতো  জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমিভাব বা শ্বাসকষ্ট। কিন্তু দ্রুত চিকিৎসা না হলে তা পরবর্তী সময় Hantavirus Pulmonary Syndrome (HPS) এ রূপ নিতে পারে, যেখানে ফুসফুসে তরল জমে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়। গুরুতর ক্ষেত্রে মৃত্যুহার ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকমহল ।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের কারণ এর দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত উপসর্গহীন অবস্থা। সংক্রমণের পর উপসর্গ প্রকাশ পেতে এক থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে প্রাথমিকভাবে সুস্থ মনে হলেও পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই সংস্পর্শে আসা ব্যক্তিদের দীর্ঘ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সাধারণত হান্টাভাইরাস ইঁদুর জাতীয় প্রাণীর মূত্র, লালা বা মলের মাধ্যমে ছড়ায়। দূষিত বাতাস শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে এই সংক্রমণ হতে পারে। সাধারণত গুদামঘর, জাহাজ, বদ্ধ ও অপরিষ্কার জায়গায় এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি।

তবে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে একটি বিষয় যে এই ভাইরাস কি মানুষ থেকে মানুষে সরাসরি ছড়াতে পারে? চিকিৎসকদের মতে, অধিকাংশ হান্টাভাইরাস স্ট্রেন মানুষে মানুষে সংক্রমিত হয় না। কিন্তু Andes strain নামে বিরল একটি ধরন সীমিতভাবে মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, বর্তমান ক্রুজ জাহাজের ঘটনায় সেই স্ট্রেনের উপস্থিতির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, এটি কোভিড-১৯-এর মতো দ্রুত সংক্রামক নয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের প্রয়োজন নেই। বর্তমানে WHO, ইউরোপীয় স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন দেশের প্রশাসন যৌথভাবে যাত্রীদের ট্র্যাক করার কাজ শুরু করেছে। কারণ সংক্রমিত বা সংস্পর্শে আসা অনেক যাত্রী ইতিমধ্যেই বিভিন্ন দেশে ফিরে গিয়েছেন। তবে WHO জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হলেও এই মুহূর্তে বিশ্বব্যাপী মহামারির আশঙ্কা নেই।

 

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১