Loading live market data...
Loading active stocks...
Connecting...

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনা শেষে সোমবার (১১ মে) ধর্মশালায় পঞ্জাবকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে অক্ষরের দল। ২১১ রান তাড়া করে জেতার পর দিল্লি ক্যাপিটালস প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তবে দলকে জেতানোর পরেও শাস্তির মুখে পড়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। তিন উইকেটের জয়ের সময় ধীর ওভার রেট বজায় রাখার অভিযোগে অক্ষর প্যাটেলকে শাস্তি দিয়েছে বিসিসিআই।

আজ, মঙ্গলবার সকালে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, “আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারা, (যা ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধ), সেই অনুযায়ী এই মরশুমে তাঁর দলের এটি প্রথম অপরাধ হওয়ায় অক্ষর প্যাটেলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।” তবে আইপিএলে এই ঘটনা প্রথম নয় এর আগেও একাধিক দলের অধিনায়ক শাস্তির মুখে পড়েছেন। তাঁদের জরিমানাও করা হয়েছে। 

আরও পড়ুন: ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে দল কিনলেন রাহুল দ্রাবিড়, অধিনায়ক কে জানেন?

সোমবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। মাত্র ১৬ বলেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষ জয় ছিনিয়ে নেয় দিল্লি। ম্যাচ শেষে অক্ষর প্যাটেল বলেন, “গতবার থেকেই আমি বলে আসছি যে আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে হেরে যাচ্ছি। আমরা একটি ভালো দল, ভালো ক্রিকেট খেলছি, কিন্তু ওই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে জিততে পারছি না। আমরা যেভাবে খেলেছি তাতে আমি সত্যিই খুশি এবং আশা করি আমরা এভাবেই খেলা চালিয়ে যাব।”

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের