কানের লাল গালিচায় কঙ্কালসার ডেমি মুরকে দেখে হতবাক নেটমহল

৬৩ বছর বয়সী ডেমির চোখধাঁধানো লুকও সবার নজর কেড়েছে। কিন্তু তাঁর কঙ্কালসার চেহারা অবাক করেছে সবাইকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের মতো এবারেও ফ্রান্স রিভিয়েরায়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সমাদৃত চলচ্চিত্র উৎসব। গতকাল মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে ২৩ মে পর্যন্ত। বিশ্বব্যাপী তারকারা এই উৎসবে যোগ দিয়েছেন। এক ছাদের তলায় নানা দেশের তারকাদের দেখা যায়। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, রেড কার্পেটে চোখধাঁধানো পোশাকে তারকাদের উপস্থিতি। যেখানে নজর কাড়েন বলিউড তারকারাও। ইতিমধ্যেই কানের উদ্বোধনী অনুষ্ঠানে লাল গালিচায় হেঁটেছেন আলিয়া ভাট, হলিউড অভিনেত্রী ডেমি মুর-রা।

৩২ বছর বয়সী আলিয়ার লুক যেমন ভাইরাল হয়েছে, তেমনি ৬৩ বছর বয়সী ডেমির চোখধাঁধানো লুকও সবার নজর কেড়েছে। কিন্তু তাঁর কঙ্কালসার চেহারা অবাক করেছে সবাইকে। ফিগার সুন্দর, স্লিম রাখার জন্যে সেলিব্রিটিরা কঠোর ডায়েট করে থাকেন। কিন্তু ডায়টের নামে কিছু খাওয়া বন্ধ করে দেওয়া মৃত্যুকে ডেকে আনার সমান। কানের রেড কার্পেটে ডেমি মুরের ফিগার দেখেই চেহারা দেখে সকলেই সেটাই ভেবেছেন। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। অনেকেই এই আইকনিক অভিনেত্রীর এই বয়সে গ্ল্যামার ধরে রাখার জন্যে তাঁর স্টাইলের প্রশংসা করেছেন। কিন্তু বেশিরভাগ নেটিজেন তাঁর ছিপছিপে শরীর নিয়ে কটাক্ষ করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Brad Goreski (@bradgoreski)

এদিন ‘The substance’, ‘Rough Night’-খ্যাত অভিনেত্রী ডেমি মুর জ্যাকমাসের ডিজাইন করা ঝলমলে রুপালি গাউন পরে কানের রেড কার্পেটে হেঁটেছেন। তাঁর পোশাকে কোনও স্ট্র্যাপ ছিল না। পুরো পোশাকটিই সিকুইন দ্বারা আবৃত ছিল। সঙ্গে তিনি গলায় একটি মোটা নেকলেস পরেছিলেন। চুল খোলা রেখেছিলেন। ন্যুড মেকআপে তাঁকে লাস্যময়ী দেখাচ্ছিল। তিনি শোপার্ডের বিলাসবহুল হীরার গহনা পরেছিলেন। তাঁর এই লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর চেহারা নিয়ে অনেকে কটাক্ষ করেছেন। বিশেষ করে তাঁর সরু হাত, শীর্ণকায় শারীরিক গঠন নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা কি কান? নাকি ওজেম্পিকের বিজ্ঞাপন (ওজন কমানোর ওষুধ)?’ অন্যজন লিখেছেন, ‘আপনাকে কঙ্কালের মতো দেখাচ্ছে।’ একজন লিখেছেন, “এটা খুবই দুঃখজনক যে হলিউডের তারকারা এই বয়সেও তাঁদের যৌবন এবং মিথ্যা সৌন্দর্যকে আঁকড়ে ধরে রাখতে চাইছে।’ তারকাদের ওজন কমানোর সংস্কৃতি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর