জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিমানের জ্বালানির দাম যেমন বেড়েছে, তেমনই সঙ্কটও দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন একাধিক বার্তা। অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার কথা বলেছেন। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। জ্বালানি সঙ্কটের কারণে ঢাকার সঙ্গে সরাসরি বিমান পরিষেবা বন্ধ  করার কথা ঘোষণা করেছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। শুধু ঢাকাগামী বিমান পরিষেবাই নয়, আগামী জুন থেকে অগস্ট পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক বিমান সাময়িকভাবে স্থগিত করার ও সংখ্যা হ্রাসের কথাও ঘোষণা  করা হয়েছে।   

আজ বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের বিধিনিষেধ এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে জেট ফুয়েলের অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পরিষেবা বন্ধ করার কারণে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আকাশপথে সফর করা যাত্রীরা সরাসরি প্রভাবিত হবেন। তবে বিমান পরিষেবা বন্ধ নিয়ে যে গুজব ছড়িয়েছে তাতে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। 

আরও পড়ুন:  দেশের আরও ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের ঘোষণা নির্বাচন কমিশনের

জানা গিয়েছে, নতুন সূচি অনুযায়ী,  মুম্বই-ঢাকা রুটের সরাসরি বিমান পরিষেবা সাময়িকভাবে  সম্পূর্ণ  বন্ধ করা হয়েছে।  তাছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের বিমানের সংখ্যা  কমিয়ে আনা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর আমেরিকার ক্ষেত্রে দিল্লি-শিকাগো পরিষেবা বন্ধ থাকবে আগস্ট পর্যন্ত। দিল্লি থেকে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী বিমানের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তবে মুম্বই থেকে নিউইয়র্ক রুটে এখন থেকে প্রতিদিন বিমান  চলাচল করবে। আরও জানানো হয়েছে প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেনের মতো শহরগুলোতে যাতায়াত করা  বিমানের সংখ্যা পূর্বের তুলনায় কমিয়ে দেওয়া হবে। তবে আমেরিকায় সপ্তাহে ৩৩টি, ইউরোপে ৪৭টি এবং  ব্রিটেন সফরের জন্য ৫৭টি বিমান যাতায়াত করবে বলে জানানো হয়েছে।  

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

আমদানি শুল্ক বৃদ্ধির জেরে সোনার দাম বাড়লেও একধাক্কায় ৫,৭০০ টাকা সস্তা হল রুপো

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির