‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাই-বোনের মধ্যে অকৃত্রিম ভালবাসার তুলনা মেলা ভার। বাবা-মা’য়ের পর বোনেদের কাছে সবচেয়ে সুরক্ষিত জায়গা হল তাদের ভাই। সম্প্রতি ভাই-বোনের চিরন্তন সম্পর্কের এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা সমাজমাধ্যম ব্যবহারকারীদের চোখে জল এনে দিয়েছে। দুই ভাই মিলে বোনের দেখা স্বপ্ন পূরণ করেছেন। উপহার হিসেবে বোনকে দিয়েছেন আলিশান বাড়ি।  ঘটনাটি ঘটেছে লুধিয়ানায়।

কথায় বলে, মেয়েদের নিজেদের একটা বাড়ি থাকা প্রয়োজন। দুই ভাই মিলে যে সেই স্বপ্ন পূরণ করে দেবে তা ভুলেও ভাবেননি ওই মহিলা। বাড়িটি উপহার হিসেবে পাওয়ার কথা জানার পর তাঁদের বোনে আবেগঘন প্রতিক্রিয়াও দিয়েছেন। ভাইরাল ভিডিওটিতে দুই ভাইকে নবনির্মিত বাড়িটির বাইরে গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

 

View this post on Instagram

 

A post shared by Harminder Kaur Devgan (@mindodevgan)

 

ভিডিওতে অমরপাল সিংকে বলে শোনা গিয়েছে, ‘আমরা সব সময়ই ভাবতাম যে আমরা আমাদের বোনকে কিছু উপহার দেব। দুই ভাই একসঙ্গে এটিকে বাস্তবে রূপ দেওয়ায় স্বপ্নটি সম্ভব হয়েছে। হয়তো আমি একা এটা করতে পারতাম না, সে-ও না।’ এরপর তিনি জানান যে, এই উপহার দেওয়ার ধারণাটি একটি সাধারণ ভাবনা হিসেবে শুরু হয়েছিল, তা ধীরে ধীরে একটি সম্মিলিত পারিবারিক উদ্যোগে পরিণত হয়। তিনি বলেন, ‘এটা ছিল একটা ক্ষণস্থায়ী ভাবনা যা প্রথমে আমাদের মাথায় আসে, তারপর আমাদের বাবা-মায়ের, তারপর আত্মীয়-স্বজনদের জানাই। এভাবেই আমরা এটা করতে পেরেছি, আমাদের বোনকে একটা নতুন বাড়ি কিনে দিতে পেরেছি।’

এরপর ভিডিওটিতে এক আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়। যেখানে দেখা যায় তাদের বোন আবেগে ভাসছেন এবং চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু। আবেগ ধরে রাখতে না পেরে মহিলাকে দুই ভাইয়ের বাহুডোরে কাঁদতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখে বেশ কয়েকজন ব্যবহারকারী বলেছেন,  সবারই যেন এমন  ভাই থাকে।  অনেকে লিখেছেন, ‘বহু ভাগ্য করলে তবেই এমন ভাই মেলে’। 

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার