রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দেশের একাধিক রাজ্যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ওড়িশা, তামিলনাড়ু এবং বিহার ইতিমধ্যেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার নজর পশ্চিমবঙ্গ সরকারের দিকে। কারণ ক্ষমতায় এসেই বকেয়া ডিএ দেওয়া এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করার কথা নির্বাচনী প্রচার থেকে বলা হয়েছিল। প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়ে গিয়েছে। তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বসবে নবান্নে। সেখানে ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আবার একাধিক বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বকেয়া মহার্ঘভাতা (ডিএ) সহ একাধিক ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে পরের বৈঠকে। সোমবার সকাল ১১টায় সেই বৈঠক বসবে নবান্নে। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বকেয়া মেটানোর পথে হাঁটতে পারে বলে সূত্রের খবর। এবার পশ্চিমবঙ্গ সরকারের দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, ১৮ মে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রচারে বড় প্রতিশ্রুতি ছিল, ডিএ এবং সপ্তম বেতন কমিশন। আর তাতেই দেখা যায়, পোস্টাল ব্যালটের ফলাফলে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ, সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই পিছিয়ে যায় তৃণমূল। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সম্পূর্ণ বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেবে বলেই মনে করছে সরকারি কর্মচারী মহল। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।

এছাড়া মূল্যবৃদ্ধির বাজারে নানা রাজ্যের এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। আর রাত পোহালে পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সকলে। এই বিষয়ে ডিএ নিয়ে মূল মামলাকারী ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’–এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনা করে যা বোঝা যাচ্ছে সেটাতে মনে হচ্ছে রাজ্য ডিএ পুরোপুরি মিটিয়ে দিয়েই শুনানিতে হাজির হতে চাইছে।’‌

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র