হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ বুকব্যথা, শ্বাসকষ্ট বা অস্বস্তি। অনেক সময় এই লক্ষণগুলিই হতে পারে হার্ট অ্যাটাকের প্রাথমিক ইঙ্গিত। এমন পরিস্থিতিতে দ্রুত কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে অ্যাসপিরিন খাওয়া হার্ট অ্যাটাকের ক্ষতি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে এই ওষুধ সবার জন্য সমানভাবে নিরাপদ নয়।

হৃদরোগ এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়, কম বয়সীদের মধ্যেও দ্রুত বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট পরিস্থিতিতে অ্যাসপিরিন খাওয়া উপকারী হতে পারে। তবে না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করলে উল্টে বিপদও বাড়তে পারে। তাই জরুরি অবস্থায় কী করা উচিত সেইক্ষেত্রে চিকিৎসকের  পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি কারও হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব হয় এবং তা ধীরে ধীরে বাম হাতে ব্যথা হয়ে ছড়িয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। অ্যাসপিরিন খাওয়ার আগে জানতে হবে রোগীর অ্যাসপিরিনে অ্যালার্জি আছে কি না? পাকস্থলীতে রক্তক্ষরণের ইতিহাস রয়েছে কি না অথবা তিনি অন্য কোনও ব্লাড থিনার গ্রহণ করছেন কি না। হার্ট অ্যাটাক সাধারণত রক্তনালিতে জমাট বাঁধার কারণে হয়, যার ফলে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে যায়। অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধার প্রবণতা কমাতে সাহায্য করে। তাই জরুরি পরিস্থিতিতে এটি কখনও কখনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া বিপজ্জনকও হতে পারে।

চিকিৎসকদের মতে, অনেক মানুষ হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টকে এক মনে করেন। কিন্তু এই দুই পরিস্থিতি আলাদা। হার্ট অ্যাটাকে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ বন্ধ হয়, অন্যদিকে কার্ডিয়াক অ্যারেস্টে হঠাৎ হৃদস্পন্দন থেমে যায়। তাই উপসর্গ বুঝে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, ধূমপান এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। বুকের অস্বস্তি বা অস্বাভাবিক উপসর্গ কখনও অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসা শুরু হলে হার্ট অ্যাটাকে প্রাণ বাঁচানোর সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা