রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেট্রোর সামনে মরণঝাঁপ! সোমবার (১৮ মে) বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। কিছু সময়ের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যে ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাটে নাজেহাল  নিত্যা যাত্রীরা।

জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পরই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। পুরো পথে ট্রেন চলাচল বন্ধ না রেখে যাত্রীদের সুবিধার্থে বর্তমানে ‘ট্রাঙ্কেটেড সার্ভিস’ বা আংশিক পথে পরিষেবা চালু রাখা হয়েছে। বর্তমানে মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। আর ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। অর্থাৎ, আপাতত মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন-ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

মেট্রো সূত্রে খবর, ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং পুলিশ। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে পুরো পথে মেট্রো চালানোর চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিকেলের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ফলে অফিস ফেরত যাত্রীদের ভিড়ে স্টেশনগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক যাত্রীকেই বিকল্প হিসেবে বাস বা অটো ধরতে হচ্ছে বলে খবর। কলকাতা মেট্রোয় হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বারংবার তার জন্য পরিষেবা ব্যাহত হয়। যার জেরে ভোগান্তিতে শিকার হতে হয় যাত্রীদের। 

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১