বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর দিকে দিকে শুরু হয়েছে ধরপাকড়। তোলাবাজির সঙ্গে যুক্ত, এলাকায় দাদাগিরি দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল নেতাদের ধরতে কড়া হাতে মাঠে নেমেছে পুলিশ। এবার বনগাঁয় উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। খোদ কাউন্সিলরের বাড়িতেই মধুচক্র চলছিল বলে অভিযোগ। ইতিমধ্যে, বনগাঁ থানার পাঁচপোতা এলাকায় একটি বাড়ি থেকে দুই মহিলা-সহ তৃণমূল কাউন্সিলার ও এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গ্রামবাসীদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। গত সোমবার (১৯ মে) দুপুরেও তিনি ওই বাড়িতে দু’জন মহিলা এবং দু’জন পুরুষকে নিয়ে আসেন। বিষয়টা নিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু কাউন্সিলর কর্ণপাত করেননি বলে অভিযোগ। কিছু সময় পরে এলাকার লোকজন ওই বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও দুই যুবক। মহিলাদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। পরবর্তীতে তাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন-পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মহিলা, কাউন্সিলর ও আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যদিও তৃণমূল কাউন্সিলারের দাবি, ওই মহিলা তাঁর বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছিলেন। মধুচক্র চালানোর অভিযোগ অস্বীকার করেন তিনি। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ