প্রতারণা মামলায় এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশার দু’বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণা মামলায় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে দু’বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। 

জানা গিয়েছে, বুধবার (২০ মে) দুপুরে এই রায় ঘোষণা করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহম্মদ জামসেদ আলম। বিদিশা সিদ্দিককে দেওয়া সাজার কথা নিশ্চিত করেছেন মামলাকারীর আইনজীবি হেমায়েত উদ্দিন খান। তিনি জানিয়েছেন, ‘বিদিশা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’ শুধু এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশাকে কারাদণ্ড দেওয়া হয়নি পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গেই অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

আরও পড়ুন: স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের অভিযোগ, বিজেপির চার নেতাকে শোকজ করলেন শমীক

এরশাদ ও বিদিশার প্রেমকাহিনী  

বাংলাদেশের  প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ব্যক্তি জীবনে লেডি কিলার হিসেবেই পরিচিত ছিলেন। বহু মেয়ের প্রেমে পড়েছিলেন তবে বিয়ে করেছিলেন মাত্র দুজনকে। তাঁর প্রথম স্ত্রীর নাম রওশন এরশাদ আর দ্বিতীয় স্ত্রীর নাম বিদিশা এরশাদ। কীভাবে বিদিশার সঙ্গে বিয়ে হল বাংলাদেশের প্রাক্তন স্বৈরশাসকের? 

১৯৯৮ সালের ১৪ জুলাই এরশাদের  সঙ্গে বিদিশা ইসলামের প্রথম দেখা হয়। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে ডিনার পার্টিতে গিয়েছিলেন বিদিশা।  তখন সেই সময়ের  ফ্রান্সের রাষ্ট্রদূত এরশাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বিদিশাকে। সেটাই ছিল তাদের প্রথম দেখা ও পরিচয়। তবে বিদিশার সঙ্গে এরশাদের দ্বিতীয়বার দেখা হয় ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাড়ির ডিনারে। সেদিন এরশাদ নিজেই বিদিশার ফোন নম্বর চেয়ে নেন। তারপর থেকে এরশাদ প্রতিদিন ভোরে বিদিশাকে ফোন করতেন।  তবে এরশাদের  সঙ্গে যখন বিদিশার যখন পরিচয় হয়, তখন বিদিশা ছিলেন বিবাহিতা। তার স্বামী-সন্তান ছিল। বিবাহিত হলেও এরশাদের সঙ্গে সম্পর্ক গভীর হয়। তারপরেও প্রথম স্বামী পিটার উইসনের সঙ্গে বিচ্ছেদ হয় এবং গোপনে এরশাদের সঙ্গে   বিদিশার বিয়ে হয় লন্ডনে। বিদিশা জানিয়েছেন তিনি প্রথমে এরশাদকে আঙ্কেল ডাকতেন। 

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?