চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দ্রনাথ রথ খুনের তদন্ত যত এগোচ্ছে তত চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ সিবিআই তদন্তকারীদের হাতে আসছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতিনিয়তই নিত্যনতুন তথ্য পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, সুপারির টাকা বিভিন্ন পথে ঘুরে পৌঁছেছিল ধৃতদের কাছে। ধৃত বিপিন রাইকে জিজ্ঞাসাবাদ করে সুপারির টাকার একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বিপিন নিজেও কয়লা মাফিয়া হিসেবে পরিচিত। সুপারির টাকা বাংলার কে তার হাতে পৌঁছে দিয়েছিল, তাও জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চন্দ্রনাথ হত্যায় মাস্টারমাইন্ডের হদিশ পেতে তৎপর সিবিআই।  

কয়েকদিন আগে হরিদ্বার থেকে দিল্লি যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছিল রাজকুমার সিং নামে এক যুবককে। তাকে জেরা করে তদন্তকারীরা বিপিন রাই ও সঞ্জয় রায় নামে দুজনের কথা জানতে পারেন। তাদের সঙ্গে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক ‘সুপারি কিলার’এর যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রথমে টাকা এসেছিল। সেই টাকা বিপিন পাঠিয়েছিল কন্ট্রাক্ট কিলারের কাছে। কোনওভাবেই যাতে তাকে ধরা না যায়, সেইজন্য বার বার সিম বদল করছিল সে। পরে গোপনে খবর পেয়ে বারাণসী পুলিশ লাইনের কাছ থেকে তাকে গ্রেফতার করে সিবিআই।  

ধৃত বিপিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আসানসোলের এক কোল মাফিয়ার মাধ্যমে মধ্যমগ্রামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল। সেই ব্যক্তি কন্ট্রাক্ট কিলারের খোঁজ চেয়েছিল। তারপরেই সুপারি কিলার জোগার করে টাকাও পাঠানো হয়। সেই টাকা থেকেই কিছু টাকা দেওয়া হয়েছিল ধৃত মায়াঙ্ক মিশ্রাকে। বাকি টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বাকি শার্প শুটারদের। সুপারির টাকা যে দিয়েছিল, ইতিমধ্যে তার হদিশও পেয়েছেন তদন্তকারীরা। এবার সেই সূত্র ধরেই মাস্টারমাইন্ডের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

 

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতালীয় গান থেকে চুরি ‘ককটেল 2’-এর ‘মাশুকা’, বিতর্কে কী বললেন সুরকার প্রীতম?

কেকেআরের কাছে হারের পর হার্দিক পাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর