ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফলতায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটাররা। বিগত ১০ বছরের বেশি  সময় ধরে ভোটের দিন ঘর থেকেই বের হতে ভয় পেতেন তাঁরা। কিন্তু রাজ্যে পালাবদলের পরে সেই ভয় উধাও। নির্ভয়ে ঘর থেকে বেরিয়ে ভোট দিচ্ছেন তাঁরা। বিশেষ করে মহিলারা বলছেন, আগে ভোট দিতে পারতেন না। কিন্তু এবার নিজের মর্জিতে ভোট দিয়েছেন। এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ। যা বিগত ১০ বছরে দেখতে পাওয়া যায়নি বলে জানাচ্ছেন ভোটাররা। এত শান্তিপূর্ণ ভোট তারা বহুদিন দেখতে পাননি।

ভোটারদের অভিযোগ, ২০১১ সালে ভোট দিতে পেরেছিলেন। তারপর থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেননি তাঁরা। জাহাঙ্গির খানের ভয়ে ঘর থেকেই বের হতে পারতেন না তাঁরা। আগে থেকে বাড়িতে গিয়ে ভয় দেখানো হতো। আবার ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করে ভোট কোথায় পড়ছে সেটাও দেখা হতো। তারপরে ভোটারদের বাড়িতে গিয়ে চলত অত্যাচার। এত বছর পরে এবার নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটারদের হাসি মুখে বুথের বাইরে দেখতে পাওয়া গিয়েছে।

গত ২৯ এপ্রিল রাজ্যের শেষদফার নির্বাচনে ফলতায় ভোট হয়েছিল। কিন্তু বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও ইভিএমে টেপ লাগানো থেকে আতর লাগানোর অভিযোগ উঠেছিল। সেই সময় পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সমস্ত দিক দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই মতো বৃহস্পতিবার ফলতায় ২৮৫টি বুথে চলছে ভোটগ্রহণ। ২৯ এপ্রিল অনেকে ভোট দিতে পারেননি বলেও জানালেন বৃহস্পতিবার। তাঁদের ভয় দেখানো হয়েছিল। কিন্তু এদিন তাঁরা নির্বয়ে ভোট দিতে এসেছেন। সেই কারণে ভোটের হারো একটু বেশি বলে মনে করা হচ্ছে। 

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতালীয় গান থেকে চুরি ‘ককটেল 2’-এর ‘মাশুকা’, বিতর্কে কী বললেন সুরকার প্রীতম?

কেকেআরের কাছে হারের পর হার্দিক পাণ্ড্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের