তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি, কাটমানি, হুমকি, দাদাগিরি এবং মারধরের অভিযোগে জেলায় জেলায় গ্রেফতারি অব্যাহত। ধৃতদের অধিকাংশই তৃণমূলের। এই আবহে গোঘাটে তৃণমূল নেতার বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার হল তিনটি হাত কামান। শুধু তাই নয়, মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে বারুদ ভর্তি বস্তাও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝরিয়ায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (২১ মে) গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে তিনটি হাত কামান উদ্ধার করেছে গোঘাট থানার পুলিশ। ঝোপের মধ্যে রাখা ছিল এই হাত কামানগুলি। পাশাপাশি ঝোপের পাশেই মাটি খুঁড়ে বারুদ ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে এলাকার মানুষ সেখানে ভিড় বাড়াতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

স্থানীয় এক বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই তৃণমূল এইসব অস্ত্রসস্ত্র মজুত করে রেখেছে। ভোটের ফল অন্যরকম হলে এই সব অস্ত্র এতদিনে বেরিয়ে যেত। তৃণমূল নেতা ফরিদ খানের বিরুদ্ধেও রীতিমতো ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ফরিদ ও তাঁর ভাই মিলে গত ১৫ বছর ধরে এলাকায় সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ। যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল।

সম্প্রতি, তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন বাজেয়াপ্ত করে সাগরদিঘি থানার পুলিশ। কিন্তু পুলিশ অভিযান শুরু করতেই পালিয়ে যান তৃণমূল নেতা । তবে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক তৃণমূল নেতার খোঁজে তল্লাশি অভিযানের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১