ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকায় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ বেড়েছে। আগামী ২৮ মে থেকে নয়াদিল্লিতে আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ভারতের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে, আফ্রিকার একাধিক দেশে, বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ কিভু প্রদেশে নতুন করে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক স্বাস্থ্য পরিস্থিতি’ হিসেবে চিহ্নিত করে ভারত ও আফ্রিকার আলোচনার মাধ্যমে এই বৈঠক স্থগিতের সিদ্ধান্তে পৌঁছায়।

ভারত ও আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে জানিয়েছে, বর্তমান সময়ে জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রস্তুতি জোরদার করাই প্রধান লক্ষ্য।ভারত সরকার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত কোনও ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাসের হদিশ মেলেনি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করায় সতর্কতা বহুগুণ বাড়ানো হয়েছে। বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং সীমান্ত এলাকায় স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ভাইরাসের মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইবোলা ভাইরাসের বিভিন্ন স্ট্রেনের কারণে রোগটি অত্যন্ত জটিল ও প্রাণঘাতী হতে পারে। তাই আগাম সতর্কতা এবং আন্তর্জাতিক সমন্বয় ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।
আরও পড়ুনঃ উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

অন্যদিকে, আফ্রিকা সিডিসি (Africa CDC) এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে।  সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, সম্মেলনের নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। আপাতত নজর ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণের দিকেই।

রণিত রায়ের নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক করলেন অভিনেতা

‘বিজেপির শাসনকালে কেউ ভোটারাধিকার থেকে বঞ্চিত হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে