বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তদন্তকারী অফিসার বদল করা হল বারুইপুরের নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডে। ওই ঘটনার তদন্তভার গেল জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের কাছে। এতদিন এই মামলার তদন্ত করছিলেন বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দার। তাঁর হাত থেকেই এবার তদন্তভার গিয়েছে ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়ের কাছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু তথ্য ও তদন্তে নতুন সূত্র পাওয়া গিয়েছে। সেটি একজন উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই এই মামলায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে এবং তদন্ত এখনও অব্যাহত রয়েছে। এনকাউন্টারে খতম হয়েছে এই মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডল।

আরও পডুন: সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

তবে বারুইপুর কাণ্ডে এই প্রথম তদন্তকারী অফিসার বদল হল তেমনটা নয়। এর আগেও একবার ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে IO পরিবর্তন করা হয়েছিল। প্রথমে এই মামলার তদন্তভার ছিল জেলা পুলিশের আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরে সেই মামলায় তদন্তকারী অফিসার বদল হয়েছিল। তদন্তভার পান বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দার। এ বার তাঁর হাত থেকেও তদন্তভার নিয়ে দেওয়া হল ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের কাছে। বারুইপুর খুন-ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবার ন্যায়-বিচার পাবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্তের বিষয়টি তিনি নিজেই তদারকি করছেন বলে গতকাল, শনিবার বারুইপুরের সূর্যপুরে গিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকালও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

অপরদিকে বারুইপুরে গণপিটুনি কাণ্ডে বাড়ল গ্রেফতারির সংখ্যা। গতকাল, শনিবার গভীর রাতে আরও দুজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। যার ফলে বারুইপুরে গণপিটুনি কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী