‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ১০ সার্কুলার রোডের সরকারি বাসভবন খালি করা নিয়ে সম্মুখসমরে বিহার সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। ইতিমধ্যেই ১০ সার্কুলার রোডের বাংলো খালি করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পত্নীকে চরম সময়সীমা দিয়েছে বিহারের বিজেপি-জেডিইউ সরকার। যদিও ওই সময়সীমা মেনে সরকারি বাংলো ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন রাবড়ি দেবী। আর বাংলো খালি নিয়ে সরকার বনাম রাবড়ি দেবীর সম্মুখসমর শোরগোল ফেলে দিয়েছে বিহারের রাজনীতিতে।

ছোট ছেলে তেজস্বী যাদবের পুত্র ইরাজের প্রথম জন্মদিন পালনের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে গাজিয়াবাদে গিয়েছিলেন রাবড়ি দেবী। শনিবার (৩০ মে) দিল্লি হয়ে পটনা ফেরেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণংদেহী মেজাজে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী যত ফোর্স আছে নিয়ে আসুন। কিন্তু ১০ নম্বর সার্কুলার রোডের সরকারি আবাস খালি করব না।’

রাবড়ির এমন হুঙ্কারের পাল্টা জবাব দিতে দেরি করেননি বিজেপি মুখপাত্র নীরজ কুমার। লালু-পত্নীকে লক্ষ্য করে বিদ্রুপাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘রাবড়িজী, এটা জঙ্গলরাজ নয়। এখানে আইন মেনে চলতে হবে। চিকি‍ৎসার জন্য সিঙ্গাপুরে যান, নাতির জন্মদিন পালনের জন্য দিল্লিতে যান আর যখন লুটতরাজ চালানোর প্রয়োজন হয়, তখন পটনায় চলে আসেন। বিহারে থাকতে হলে আইন মেনে চলতে হবে, মর্জিমাফিক চলা যাবে না।’ ১০ সার্কুলার রোডের বাংলোয় লুকানো গুপ্তধন রয়েছে কিনা, সেই প্রশ্নও তুলে বিজেপির মুখপাত্র বলেন, ‘লালু পরিবার যদি বাংলোয় কোনও গুপ্তধন লুকিয়ে রাখেন, তাহলে তা খুঁজে বের করবে পুলিশ।’

সম্পত্তির লোভে বাবাকে ‘মৃত’ ঘোষণার পর মৃত্যুর নাটক ছেলের, তারপর যা হল….

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের