আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: ফাইনালের মঞ্চে দুরন্ত বোলিংয়ের প্রদর্শন রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরুর। যার ফলে ঘরের মাঠে ১৫৫ রান করল গুজরাত টাইটান্স। আরসিবির সামনে টার্গেট ১৫৬ রানের। গুজরাতের আমেদাবাদের মোতেরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৬-এর ফাইনাল। মুখোমুখি আরসিবি ও গুজরাত। আজ, রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। ব্যাট করতে নেমেই মুখ থুবড়ে পড়েন গুজরাত টাইটান্সের ব্যাটাররা। ফর্মে থাকা দুই ওপেনার অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরে যান। এদিন শুভমনের ব্যাট থেকে এসেছে ১০ রান। সুদর্শনের স্কোর ১২।

আরও পডুন: বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

আরসিবির বোলারদের বিরুদ্ধে কিছুটা চালিয়ে খেলতে গিয়ে ২০ রানে আউট হন নিশান্ত সিন্ধু। ক্রুণাল পাণ্ড্যের বলে জস বাটলারকে দুরন্ত স্ট্যাম্প আউট করেন জিতেশ শর্মা। বাটলারের স্কোর ১৯। এদিন গুজরাতের হয়ে একমাত্র গোটা ম্যাচ টেনে নিয়ে যান ওয়াশিংটন সুন্দর। যদিও ১৭ রানে তাঁর ক্য়াচ ঠিকভাবে নিতে পারেননি আরসিবির ফিল্ডার জর্ডন কক্স। হাফসেঞ্চুরি করে ফাইনালে দলকে লড়াই করার জন্য যোগ্য স্কোরে পৌঁছে দেন সুন্দর। বাকি গুজরাতের কোনও ব্যাটারাই এদিন ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। আরশাদ খান ১৫। রশিদ খান, জেসন হোল্ডার ও রাহুল তেওতিয়া করেন ৭ রান।

আরসিবির হয়ে এদিন দুরন্ত বোলিং করেন রশিক সালাম ডর। তিনি একাই নেন তিনটি উইকেট। জস হেজেলউড ও ভুবনেশ্বর কুমারের ঝুলিতে গিয়েছে দুটি করে উইকেট। ক্রুণাল পাণ্ড্য নেন একটি উইকেট।

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের