বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দিনের মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধ করার বিষয়ে রাজ্য সরকারি কর্মচারিদের চারটি সংগঠনের নেতাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও সদর্থক বার্তা দিয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক শেষে যথেষ্টই খুশি দেখিয়েছে চার সংগঠনের নেতাদের।

সোমবার (১ জুন) বিকেল পাঁচটার সময়ে নবান্নে চারটি প্রধান সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও হাজির ছিলেন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের সদস্যেরা। সূত্রের খবর, বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান কর্মচারি সংগঠনের নেতারা। সেই সঙ্গে ভবিষ্যতে ডিএ প্রদান নিয়ে যাতে অনিশ্চয়তা তৈরি না হয়, তার জন্য একটি স্থায়ী আদেশনামা জারির দাবিও উত্থাপন করেন। কর্মচারি সংগঠনের সদস্যদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে, বকেয়া ডিএ-র একটি বড় অংশ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নন, গ্র্যান্ট-ইন-এড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। আগামী ২২ জুন হতে চলা বাজেট অধিবেশনেই বকেয়া ডিএ পরিশোধের বিষয়ে সরকার একটি স্পষ্ট রূপরেখা এবং আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।

বৈঠকে নতুন পে কমিশন গঠন নিয়েও কথা হয়। মুখ্যমন্ত্রীর তরফে কর্মচারী সংগঠনগুলিকে জানানো হয়েছে যে, আগামী বছর জানুয়ারি মাস থেকেই নতুন পে কমিশন কার্যকর করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। সেই উদ্দেশ্যে সংশ্লিষ্ট কমিশন বা সংস্থাকে দ্রুত সুপারিশপত্র ও প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা