মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পরে জনতার দরবার কর্মসূচি করছেন শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার (২ জুন) তৃতীয়বার জনতার দরবারে বসেছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভাব অভিযোগের কথাও শুনছেন তিনি। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিন ভিড় জমিয়েছেন সল্টলেকের বিজেপি অফিসের সামনে। একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে চাইছেন তাঁরা। সাধারণ মানুষের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর দরবারে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। 

তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আগেও সুর চড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এবার সামনাসামনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এসেছেন তিনি। লবিবাজি ও সিন্ডিকেটরাজের মতো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। সরকারি অনুষ্ঠানে সুযোগ দেওয়া হতো না বলেও অভিযোগ করেছিলেন।

সোমবার সকাল থেকে বিজেপি অফিসের সামনে ভিড় লক্ষ্য করা গিয়েছে। গ্রাম থেকে শহর বহু মানুষ এসেছেন। প্রত্যেককে আলাদা আলাদা টোকেন দেওয়া হয়েছে। সেই নম্বর অনুযায়ী মাইকে ডেকে পাঠানো হচ্ছে। সেই নম্বর অনুযায়ী সকলে আসছেন, দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সঙ্গীতশিল্পীর পাশাপাশি সাধারণ মানুষ যাঁরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাঁরা এদিন হাজির হয়েছেন। গত ১৫ বছরে বহু মানুষ সিন্ডিকেটরাজের জন্য সমস্যায় পড়েছেন। তোলাবাজির স্বীকার হয়েছেন। তাঁরাও এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভিযোগ জানাতে। মুখ্যমন্ত্রীও সকলের সঙ্গে বসে আলাদা করে কথা বলছেন।

২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারও এদিন হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁদের অনেকেই পরিবারের সদস্যদের হারিয়েছেন। আবার কেউ ঘরছাড়া হয়েছিলেন। বিজেপি করার জন্য অনেককেই ভয় দেখানো হয়েছে। বিজেপি করার জন্য খুন হতে হয়েছিল অনেককে। তাদের পরিবার এতদিন বিচার পাননি। বিজেপি ক্ষমতায় আসতেই পরিবারের সদস্যদের খুনের বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা।

তপন রায় নামে ৮৯ বয়সী এক বৃদ্ধ আজ এসেছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে। ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার ওয়ার্ডের বাসিন্দা তিনি। জমি ও বাড়ি সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। নিজের সমস্যার কথা জানিয়েছেন। 

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন কনীনিকা? গুজবে কী বললেন অভিনেত্রী?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ