আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ভ্রমণ মানেই যেন শুধু ঘোরাঘুরি নয়, ক্যামেরার সামনে বিশেষ কিছু করে দেখানো। পাহাড়ে গেলে বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও, সমুদ্রে গেলে বিশেষ ফটোশুট! এবার সেই ট্রেন্ড পৌঁছে গিয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের সামনেও। বয়সকে দূরে সরিয়ে রেখে আনন্দ আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্যারিস ভ্রমণে বেরিয়েছিলেন কয়েকজন ভারতীয় মহিলা। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে শাড়ি পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে একদল ভারতীয় মহিলাকে ঐতিহ্যবাহী পোশাকে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়, যা অনেকের নজর কেড়েছে। 

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, উজ্জ্বল রঙের শাড়ি পরে কয়েকজন মাঝবয়সী মহিলা আইফেল টাওয়ারের নীচে একে একে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। কেউ হাসিমুখে হাঁটছেন, আবার কেউ মজার ছলে র‍্যাম্প ওয়াক করে পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছেন। প্যারিস সফরের স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে ব্যস্ত ছিল তাঁরা। বিদেশের মাটিতে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে তুলে ধরার পাশাপাশি তারা ভ্রমণের আনন্দও উপভোগ করেছেন। 

 

View this post on Instagram

 

A post shared by Pure Mysore Silk by Dhanvi Silks (@pure_mysore_silk)

আরও পড়ুন: আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মহিলাদের আত্মবিশ্বাস এবং নিজেদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, বয়স বা সামাজিক ধারণার সীমাবদ্ধতা না মেনে জীবনের আনন্দ উপভোগ করার এই মনোভাব অনুকরণীয়। তবে সমালোচনাও কম হয়নি। কিছু নেটিজেনদের দাবি, আন্তর্জাতিক পর্যটকদের ভিড়ে থাকা একটি ব্যস্ত জায়গায় এ ধরনের প্রদর্শনী কিছুটা অপ্রাসঙ্গিক ছিল। তারা প্রশ্ন তুলেছেন, জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এমন কর্মকাণ্ড কতটা গ্রহণযোগ্য। মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও ভিডিওটি বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে । তাঁদের মতে, জীবনের প্রতিটি বয়সেই নতুন অভিজ্ঞতা উপভোগ করা এবং নিজেকে উদযাপন করার অধিকার সবার রয়েছে।

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

‘কৃষ্ণসার’ হত্যাকাণ্ড নিয়ে সিনেমা, ‘কালা হিরণ’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সলমানের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ