অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অগ্ন্যাশয়ের ক্যান্সারকে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম কঠিন ও প্রাণঘাতী রোগ হিসেবে ধরা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি দেরিতে ধরা পড়ে, ফলে চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায়। অধিকাংশ   সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তবে এবার সেই অন্ধকারে দেখা গেল আশার আলো। সম্প্রতি আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ‘ডারাক্সোনরাসিব’ নামের একটি নতুন ওষুধ শেষ পর্যায়ের অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। 
গবেষণায় অংশ নেওয়া প্রায় ৫০০ রোগীর মধ্যে যাঁরা এই ওষুধ গ্রহণ করেছেন, তাঁদের গড় আয়ু ১৩ মাসের বেশি সময় পর্যন্ত বেড়েছে। অন্যদিকে কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে সেই আয়ু ছিল ছ’মাসের কিছু বেশি। বিশেষজ্ঞরা বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম। ফলে রোগীরা চিকিৎসা চলাকালীন অপেক্ষাকৃত ভালো জীবনযাপন করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধটি মূলত ‘ক্রাস’ নামের একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করে কাজ করে। অগ্ন্যাশয় ক্যান্সারের  অধিকাংশ রোগীর শরীরে থাকা ক্রাস জিনের মিউটেশন ক্যান্সার কোষের দ্রুত বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন এই ওষুধ সেই প্রক্রিয়াকে বাধা দেয় ও ক্যান্সারের অগ্রগতি ধীর করতে সাহায্য করে।  যদিও এটি এখনও সম্পূর্ণ নিরাময়ের পথ দেখাতে পারেনি, তবুও ক্যানসার বিশেষজ্ঞরা একে গত কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয় ক্যান্সার  চিকিৎসার সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছেন।
গবেষণার ফলাফল ইতিমধ্যেই বিশ্বজুড়ে চিকিৎসক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রিটেন ভিত্তিক প্যানক্রিয়াটিক ক্যান্সার অ্যাকশনের প্রধান নির্বাহী পলা হ্যানফোর্ড বলেন, অগ্ন্যাশয় ক্যান্সারের  চিকিৎসায় এটি তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর মধ্যে একটি। দীর্ঘদিন ধরে সীমিত চিকিৎসা পরিষেবার মধ্যে থাকা রোগীদের জন্য এই ফলাফল নতুন আশার সঞ্চার করেছে।  অন্যদিকে প্যানক্রিয়াটিক ক্যান্সার ইউকের গবেষণা ও উদ্ভাবন বিভাগের পরিচালক অ্যানা জুয়েল বলেছেন, ওষুধটি রোগীদের জীবনে আরও কিছুটা সময় যোগ করতে পারে এবং প্রিয়জনদের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সুযোগ এনে দিতে পারে। তবে অ্যানা জুয়েল মনে করেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, এ ধরনের নতুন ওষুধ রোগীদের কাছে সহজলভ্য করা।  
 

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

‘কৃষ্ণসার’ হত্যাকাণ্ড নিয়ে সিনেমা, ‘কালা হিরণ’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সলমানের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা