খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ে ধরা। ভালবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য পকেটে পয়সা ছিল না। তাই দামি উপহার হাতাতে ঢুকেছিল কাপড়ের দোকানে। কিন্তু উপহার নিয়ে প্রেমিকার কাছে পৌঁছানোর পরিবর্তে শ্রীঘরে ঠাঁই হল কিশোরের। এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।

প্রেমিকার জন্মদিনে একটি মূল্যবান উপহার দেওয়ার ইচ্ছা থেকেই অপরাধের পথে পা বাড়ায় নাগপুরের কিশোর। পর্যাপ্ত টাকার অভাবে সে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে একটি কাপড়ের দোকানে চুরির পরিকল্পনা করে। তবে তাদের সেই পরিকল্পনা নিমেষেই ভেস্তে যায়। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় পুরো ঘটনা এবং শেষ পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু মিলে পরিকল্পনা করে শোরুমে ঢুকে প্রায় এক লক্ষ টাকার মালপত্র নিয়ে পালিয়ে যায়। প্রথমে তারা মনে করেছিল, কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় তাদের সমস্ত কর্মকাণ্ড রেকর্ড হয়ে যায়। তদন্তে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে একজন তার প্রেমিকার জন্মদিন উপলক্ষে একটি দামি উপহার কিনতে চেয়েছিল। কিন্তু তার কাছে টাকা না থাকায় সে বেআইনি পথ বেছে নেয়। 

আরও পড়ুন: ‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

চুরির বিষয়টি নজরে আসার পর দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই কিশোরের পরিচয় জানতে পারে। তদন্ত চলাকালীন পুলিশ খবর পায়, মূল অভিযুক্ত কিশোর তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তেলাংখেড়ি গার্ডেনে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ গার্ডেন এলাকায় নজরদারি শুরু করে। অভিযুক্তরা সেখানে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা চুরির ঘটনার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। বর্তমানে দুজনকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।  

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা