দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৩ জুন) শপথ নিয়েছেন ডি কে শিবকুমার। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে শুধু মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন না তিনি, দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসনেও আসীন হলেন। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪১৩ কোটি টাকা। এতদিন দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী ছিলেন তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকা। অর্থা‍ৎ চন্দ্রবাবুকে সিংহাসনচ্যূত করলেন ডি কে শিবকুমার।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তথ্য অনুযায়ী, সম্পদের নিরিখে দেশের উত্তরের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের তুলনায় এগিয়ে দাক্ষিণাত্যের মুখ্যমন্ত্রীরা। দক্ষিণের পাঁচটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৬৪০ কোটির উপরে। ওই তিন রাজ্য হল-তামিলনাডু, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ। তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি টাকা। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সম্পত্তির পরিমাণ ৬৩১ কোটি টাকা আর ডি কে শিবকুমারের সম্পত্তির পরিমাণ ১,৪৩১ কোটি। বাকি দুই মুখ্যমন্ত্রীর মধ্যে তেলঙ্গানার রেবন্থ রেড্ডির সম্পত্তির পরিমাণ ৩০ কোটি এবং কেরলের নয়া মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৬০ লক্ষ টাকা।

উল্টোদিকে মধ্যভারত বা দেশের হৃদয়ভূমি হিসাবে পরিচিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ধনী হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪২ কোটি টাকা। তার পরেই রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা। সম্পদের নিরিখে তৃতীয়স্থানে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তাঁর সম্পত্তির পরিমাণ ১১ কোটি টাকা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর রয়েছে ৭.৮১ কোটির সম্পত্তি। হরিয়ানহার নায়েব সিংহ সাইনির সম্পদের পরিমাণ ৫ কোটি ৮০ লক্ষ টাকা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের ব্যক্তিগত সম্পত্তির মূল্য ৫ কোটি টাকা। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ৩.৮ কোটির মালিক। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সম্পদের পরিমাণ ৩.৩৪ কোটি টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পদের পরিমাণ ১.৫৪ কোটি টাকা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১.৪৬ কোটি টাকা।

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?