‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের অন্দরের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। দলীয় শৃঙ্খলা, বিদ্রোহী শিবিরের উত্থান এবং নতুন বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা  পোস্ট করে তিনি নিজের মতামত তুলে ধরেছেন। বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘নিজের দলের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে। আমিও তা করেছি। সেই অবস্থানকে সম্মান জানাতে হলে সাংসদ বা বিধায়ক পদ থেকেও সরে দাঁড়ানো উচিত। কারণ, আপনি দলের প্রতীক,নেতৃত্ব ও ব্যানারের অধীনে ভোটে লড়েছিলেন।’   

যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তাঁর মন্তব্যের লক্ষ্য ছিলেন সদ্য স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিদ্রোহী শিবিরের নেতারা। একইসঙ্গে দলের অতীত কার্যকলাপ নিয়েও আত্মসমালোচনার সুর শোনা যায় বাবুলের গলায়। তিনি দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ব্যবস্থা নেওয়া। তিনি লিখেছেন, ‘দিদি নিশ্চয়ই একটা বড় ভুল করেছিলেন। ক্ষমতায় আসার পর থেকেই যাদের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থের অপব্যবহার বা বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে আজকের পরিস্থিতি তৈরি হত না।’ তাঁর কথায়, দলের শীর্ষ নেতৃত্বের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল। কারণ যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, তাদের মধ্যেই অনেকেই এখন বিদ্রোহী শিবিরের অংশ হয়ে উঠেছেন। আবার কেউ নির্বাচনে পরাজিত হয়েছেন, কেউ বা আইনি জটিলতার মুখে পড়েছেন। 

আরও পড়ুন: ‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

বাবুল সুপ্রিয় বলেন, ‘তবে একজন মানুষ আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। কখনও ভাবিনি, আমাদের চারপাশে একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। এখন শুধু আশা করি, ভারতীয় জনতা পার্টি বা BJP যেন অন্য অনেক রাজ্যের মতো তাদের দলে টেনে নেওয়ার ভুল না করে।’ তবে বাবুল স্পষ্ট করে দেন, এগুলো সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলির নিজস্ব শৃঙ্খলা থাকলেও ব্যক্তি হিসেবে মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাঁর এই মন্তব্যও সেই ব্যক্তিগত মত প্রকাশেরই অংশ। 

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের